২১ বছরের গোবিন্দকে কী ভাবে নিজের প্রেমে ফেলেছিলেন সুনীতা?
বলিউডের জনপ্রিয় জুটি Govinda এবং Sunita Ahuja-কে নিয়ে চর্চার শেষ নেই। কখনও তাঁদের সম্পর্কের টানাপোড়েন, কখনও আবার বিচ্ছেদের গুঞ্জন— সব মিলিয়ে বহু দিন ধরেই শিরোনামে রয়েছেন তাঁরা। তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে সম্পর্কের শুরুর দিনের মিষ্টি স্মৃতি ভাগ করে নিলেন সুনীতা, যা শুনে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন।
সম্প্রতি Tina Ahuja-কে সঙ্গে নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুনীতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন Shilpa Shetty। আড্ডার মাঝেই উঠে আসে রান্নার প্রসঙ্গ। তখনই হাসতে হাসতে সুনীতা জানান, রান্নাই নাকি ছিল গোবিন্দের মন জয়ের সবচেয়ে বড় অস্ত্র।
তাঁর কথায়, ছোট বয়স থেকেই রান্নার প্রতি আগ্রহ ছিল। মাত্র ১৫ বছর বয়সে রান্না শেখা শুরু করেন তিনি। সেই সময়ই পরিচয় হয় তরুণ গোবিন্দর সঙ্গে। তখন অভিনেতার বয়স মাত্র ২১। সুনীতা বলেন, গোবিন্দ বরাবরই খেতে খুব ভালবাসতেন। তাই তাঁর পছন্দের খাবার বানিয়ে খাওয়াতেই নাকি ধীরে ধীরে আরও কাছাকাছি আসেন দু’জনে।
সুনীতার এই স্বীকারোক্তি সামনে আসতেই আবারও চর্চায় তাঁদের সম্পর্ক। কারণ, কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এমনকি জানিয়েছিলেন, এখন আর আগের মতো নিরাপদ বোধ করেন না সম্পর্কে।
সুনীতা বলেছিলেন, আগে গোবিন্দ কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে অন্য কিছু ভাবার সময়ই পেতেন না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। অভিনেতার বয়স ৬০ পেরিয়েছে, কাজও আগের তুলনায় কম। তাই তাঁর আশঙ্কা, “কখন কী করে বসে, বলা যায় না!”
শোনা যায়, গত প্রায় ১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ ও সুনীতা। যদিও এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা মন্তব্য করেননি অভিনেতা। তা সত্ত্বেও, তাঁদের সম্পর্কের শুরুর এই মিষ্টি গল্প যেন মনে করিয়ে দেয়— কখনও কখনও ভালবাসার পথ সত্যিই পেটের মধ্য দিয়েই যায়!
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা