রাধাষ্টমীর ব্রত পালনের গুরুত্ব!
ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি পালিত হয় রাধাষ্টমী, যা হিন্দুধর্মে এক অত্যন্ত পবিত্র ও শুভ তিথি। ২০২৫ সালের ৩১ আগস্ট, রবিবার রাধাষ্টমী উদযাপিত হবে। পুরাণ মতে, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পূজো যেমন ভক্তি ও নিয়ম মেনে করা হয়, রাধাষ্টমীতেও তেমনই শ্রীরাধার পুজো করা অপরিহার্য। বিশ্বাস করা হয়, জন্মাষ্টমীর পূর্ণ ফল পেতে হলে রাধাষ্টমীর ব্রত পালন বাধ্যতামূলক। এই ব্রত সংসারে সুখশান্তি আনতে সাহায্য করে এবং মনোবাসনা পূর্ণ করে। বিশেষত, দীর্ঘদিন ধরে বিয়ের পথে বাধার সম্মুখীন হলে রাধাষ্টমীর কিছু বিশেষ পুজোপদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়।
রাধাষ্টমীর পুজো-পদ্ধতি ও টোটকা:
১) যুগল মূর্তি পুজো
এই দিনে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার যুগল মূর্তি একসঙ্গে পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২) আট রকমের উপহার
শ্রীরাধার প্রতি ভক্তি প্রদর্শনের জন্য আট রকমের ফল, ফুল ও মিষ্টি অর্পণ করা উচিত। এই আচার শুভ ফল দেয়।
৩) রাবড়ির নৈবেদ্য
রাধারানির প্রিয় খাদ্য রাবড়ি। স্বামী-স্ত্রী মিলে রাধারানিকে রাবড়ি অর্পণ করলে সম্পর্কে মিষ্টতা ও ভালোবাসা বৃদ্ধি পায়।
৪) বিয়ের বাধা দূরীকরণ
যদি বিয়েতে বারবার বাধা আসে, তবে রাধারানির চরণে একজোড়া ময়ূরের পালক অর্পণ করুন। এটি শুভ ফল আনতে সাহায্য করে।
৫) পোশাকের শুভ রং
পুজোর সময় শ্রীকৃষ্ণকে হলুদ ও শ্রীরাধাকে গোলাপি রঙের পোশাকে সুসজ্জিত করা শুভ বলে মনে করা হয়।
৬) ইচ্ছা পূরণের উপায়
একটি গোলাপ ফুল, একটি বাঁশি, একটি ময়ূরের পালক এবং কিছু মিষ্টি একসঙ্গে নিয়ে যুগল মূর্তিতে অর্পণ করলে মনোবাসনা পূর্ণ হয় ও দাম্পত্য জীবনে শান্তি আসে।
৭) ঘিয়ের প্রদীপ জ্বালানো
পুজোর শেষে রাধারানির সম্মুখে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলপ্রদ।
রাধাষ্টমী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তির প্রকাশ এবং দাম্পত্য সম্পর্ককে আরও দৃঢ় করার একটি শুভ সুযোগ। ভক্তরা বিশ্বাস করেন, এই ব্রত নিয়ম মেনে পালন করলে জীবনে সমৃদ্ধি আসে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।
চিনের সঙ্গে সম্পর্কের উন্নয়নে দৃঢ় সংকল্প ভারত, এসসিও শীর্ষবৈঠকে নতুন কূটনৈতিক দিশা খুঁজছেন মোদী