‘মৌনী অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’, অভিনেত্রীকে নিয়ে কী জানালেন অর্জুন বিজলানি?

‘মৌনী অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’! মৌনী রায়কে ঘিরে বেশ কিছু দিন ধরেই নানা জল্পনা ও বিতর্ক চলছে। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক দাবি প্রকাশ্যে…

August 12, 2026
1 min read

‘মৌনী অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’!

মৌনী রায়কে ঘিরে বেশ কিছু দিন ধরেই নানা জল্পনা ও বিতর্ক চলছে। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক দাবি প্রকাশ্যে এসেছে। এর মধ্যেই ঘনিষ্ঠ বন্ধু অর্জুন বিজলানীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সেই জল্পনা সরাসরি খারিজ করেছেন অর্জুন। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মৌনীকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

এক সাক্ষাৎকারে অর্জুন জানান, বর্তমানে মৌনী জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক মিথ্যে গল্প তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

অর্জুনের কথায়, “কেউ না কেউ মৌনীকে ছোট করার চেষ্টা করছে। কে করছে, আমি জানি না।” তবে এই পরিস্থিতির মধ্যেও বন্ধুর পাশে থাকার বার্তাই দিয়েছেন তিনি।

সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মৌনীকে নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। এমনকি তাঁর যৌনতা নিয়েও মন্তব্য করা হয়েছিল। এই প্রসঙ্গে অর্জুন বলেন, “প্রথমে ওর যৌনতা নিয়ে মন্তব্য করা হল। তার পর কেউ ওর মদ্যপান নিয়ে কিছু বলল। সবাই পার্টিতে যায়। সবাই আনন্দ করে। এটাই তো স্বাভাবিক।”

মৌনীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন অর্জুন। তাঁদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। ছোটপর্দায় কাজ করার সময় থেকেই দু’জনের পরিচয়। জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পরবর্তী সময়েও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে।

একসঙ্গে ধারাবাহিকে কাজ করার পাশাপাশি বিভিন্ন ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁদের। বন্ধুত্বের কারণে বহু বার একসঙ্গে সময় কাটিয়েছেন দু’জনে। অর্জুন জানিয়েছেন, প্রায় ৫০ বার একসঙ্গে নৈশভোজেও গিয়েছেন তাঁরা।

তাই তাঁদের বন্ধুত্বকে প্রেমের সম্পর্ক হিসেবে দেখানোর কারণ বুঝতে পারছেন না অর্জুন। তাঁর বক্তব্য, তাঁরা দীর্ঘ দিনের বন্ধু এবং একসঙ্গে সময় কাটানোই তাঁদের সম্পর্কের স্বাভাবিক অংশ।

তবে মৌনী এই মুহূর্তে ঠিক কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা বিস্তারিত জানাননি অর্জুন। শুধু তাঁর বক্তব্যে স্পষ্ট, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকা নানা জল্পনা নিয়ে তিনি যথেষ্ট ক্ষুব্ধ এবং বন্ধুর পাশে দাঁড়িয়েছেন।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *