মার্কস-বেসড কাউন্সেলিং ও স্পট অ্যাডমিশন শুরু!
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর উচ্চশিক্ষার সঠিক প্রতিষ্ঠান ও কোর্স বেছে নেওয়া অনেক শিক্ষার্থীর কাছেই বড় চ্যালেঞ্জ। সেই সময়েই শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। আগামী ৩১ জুলাই আয়োজন করা হচ্ছে মার্কস-বেসড কাউন্সেলিং এবং স্পট অ্যাডমিশন, যেখানে সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইনেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।
এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ম্যানেজমেন্ট, সায়েন্স, হিউম্যানিটিস-সহ একাধিক বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টেকনো মেইন সল্টলেক এবং ম্যাকাউট-এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
শিক্ষার্থীদের জন্য রয়েছে শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত আধুনিক কোর্সও। Google Cloud-এর সহযোগিতায় B.Tech CSE এবং IBM-এর সহযোগিতায় BCA, BBA, B.Sc (Hons), M.Tech CSE, M.Sc, MBA ও PhD-এর মতো বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে। এই কোর্সগুলির লক্ষ্য শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষতা গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।
কাউন্সেলিং ও স্পট অ্যাডমিশনের পুরো প্রক্রিয়া হবে টেকনো মেইন ক্যাম্পাসে। নির্ধারিত স্লট অনুযায়ী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সমস্ত শিক্ষাগত মার্কশিট এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে।
সম্প্রতি ২৬ জুলাই মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হয় অ্যানুয়াল কনভোকেশন ২০২৬। অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা স্তরের পড়ুয়াদের ডিগ্রি প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ড. অশোক কুমার লাহিড়ী, যিনি শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করিয়ে দিয়ে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, কনভোকেশন শুধু ডিগ্রি অর্জনের শেষ নয়, বরং নতুন জীবনের সূচনা। তিনি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং IIT Kharagpur Outreach Course Network (OCN)-এর যৌথ উদ্যোগেরও প্রশংসা করেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা উন্নতমানের শিক্ষার সুযোগ পাচ্ছেন।
এ দিন উদ্বোধন করা হয় AIC Techno Innovation & Incubation Council, যার লক্ষ্য স্টার্ট-আপ সংস্কৃতিকে আরও শক্তিশালী করা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অভিনব বিন্দ্রা, রাজকুমার হিরানি, ড. পি. বীরামুথুভেল এবং পদ্মশ্রী অনুপ জালোটা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে ডক্টর অব লেটার্স (D.Litt.) সম্মানে ভূষিত করা হয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?