বেঁচে যাওয়া আলুভাত আর ফেলনা নয়!
রোজকার রান্নায় অনেক সময়ই আলুভাতে একটু বেশি হয়ে যায়। পরের দিন সেই খাবার গরম করে খেতে একঘেয়ে লাগতেই পারে। কিন্তু ফেলে না দিয়ে সামান্য মশলা ও কয়েকটি উপকরণ মিশিয়েই তৈরি করে নিতে পারেন দারুণ কিছু স্ন্যাক্স। কাজ়ুন পট্যাটো থেকে আলুর স্লাইডার, এমনকি মুচমুচে কাটলেটও হতে পারে বেঁচে যাওয়া আলুভাতে দিয়ে।
কাজ়ুন পট্যাটো
সেদ্ধ আলু আড়াআড়ি করে কেটে হাত দিয়ে সামান্য চেপ্টা করে নিন। ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, নুন ও গোলমরিচ জলে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। আলু তাতে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন।
এর পর তৈরি করুন সস্। মেয়োনিজ, টম্যাটো কেচাপ, সামান্য চিনি এবং কাজ়ুন মশলা মিশিয়ে ভাজা আলুর উপর ঢেলে দিন। উপর থেকে আরও একটু কাজ়ুন মশলা ছড়িয়ে দিলেই তৈরি।
কাজ়ুন মশলা: পেপরিকা, রসুনগুঁড়ো, অরিগ্যানো, থাইম ও গোলমরিচগুঁড়ো মিশিয়ে নিতে পারেন।
আলুর স্লাইডার
4
আলুভাতের সঙ্গে ভাজা জিরেগুঁড়ো, পেঁয়াজকুচি, ক্যাপসিকাম, ধনেপাতা ও নুন মিশিয়ে নিন। ছোট টিক্কির আকার দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রাম্ব মাখান। তার পর তেলে ভেজে নিন।
ছোট বার্গার বান-এ সস্, মেয়োনিজ, লেটুস, পেঁয়াজ ও চিজ় দিয়ে মাঝখানে আলুর টিক্কি বসিয়ে দিন। বিকেলের চায়ের সঙ্গে এই স্লাইডার বেশ জমবে।
মুচমুচে আলুর কাটলেট
6
সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা, ক্যাপসিকাম, নুন ও ব্রেডক্রাম্ব মিশিয়ে ভালো করে মেখে নিন। গোল বা চ্যাপ্টা কাটলেটের আকার দিন। ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে নিন।
কাটলেটের সঙ্গে শসা, পেঁয়াজ ও পছন্দের সস্ পরিবেশন করুন।
ছোট্ট টিপস: আলুভাতা যদি আগে থেকেই নুন-মশলা দেওয়া থাকে, নতুন করে নুন দেওয়ার আগে স্বাদ দেখে নিন। আর কাটলেট বা স্লাইডার ভাজার আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রাখলে আকার সহজে ধরে রাখে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।