বিশ্বকাপ শেষে কড়া পদক্ষেপের ইঙ্গিত ফিফার, রেফারিদের নিয়ে মন্তব্যে শাস্তির মুখে কোচ-ফুটবলাররা?

বিশ্বকাপ শেষে কড়া পদক্ষেপের ইঙ্গিত ফিফার! ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝেই আরেকটি বিতর্ক সামনে এসেছে। টুর্নামেন্ট জুড়ে একাধিক ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কোচ ও ফুটবলাররা। কখনও মাঠেই…

July 17, 2026
0 min read

বিশ্বকাপ শেষে কড়া পদক্ষেপের ইঙ্গিত ফিফার!

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝেই আরেকটি বিতর্ক সামনে এসেছে। টুর্নামেন্ট জুড়ে একাধিক ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের কোচ ও ফুটবলাররা। কখনও মাঠেই রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, আবার কখনও সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্য সমালোচনা— সব কিছুরই হিসাব রাখছে ফিফা। বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘটনাগুলির পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে কোচেরা ম্যাচ শেষে রেফারির যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আবার কিছু ফুটবলার মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন। ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন শৃঙ্খলা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার পর সব অভিযোগ এবং রিপোর্ট খতিয়ে দেখা হবে।

এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল, সুইৎজ়ারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি, মিশরের কোচ হোসাম হাসান এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মতো পরিচিত নামও। কেউ মাঠে রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন, কেউ আবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন।

ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, কারও বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা শুরু হয়েছে কি না। তবে সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, রেফারিদের ম্যাচ রিপোর্ট, ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। গুরুতর অসদাচরণ বা নিয়মভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্ট কোচ বা ফুটবলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টে এমন অভিযোগ উঠেছে। কাতার বিশ্বকাপের পরও কয়েকটি দেশের ফুটবল সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফিফা। সেই নজির মাথায় রেখেই এ বারও কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি চলছে।

সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সের কোচ মাঠের রেফারির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, সহকারী রেফারিরা ভালো দায়িত্ব পালন করলেও মূল রেফারির পারফরম্যান্স সেমিফাইনালের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অন্যদিকে, মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, এমন ম্যাচ পরিচালনা যে কোনও দলের জন্য ক্ষতিকর হতে পারে।

আবার আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের কোচ হোসাম হাসান এবং ফুটবলার মোস্তাফা জ়িকোও রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

ফাইনালের আগে তাই শুধু ট্রফি জয়ের লড়াই নয়, মাঠের বাইরের আচরণ নিয়েও বাড়তি সতর্ক থাকতে হচ্ছে দলগুলিকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার তদন্তে কার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *