টসেই অস্বস্তিতে শুভমন!
ক্রিকেট মাঠে ব্যাট হাতে আত্মবিশ্বাসী, কিন্তু ব্যক্তিগত প্রশ্নে স্পষ্টই অস্বস্তিতে পড়লেন Shubman Gill। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে টসের সময় এমন এক প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।
ঘটনাটা টসের সময়। সঞ্চালনার দায়িত্বে থাকা Danny Morrison হালকা মজার ছলেই প্রশ্ন ছুড়ে দেন— “তোমাকে বেশ ভালো লাগছে দেখতে… বিয়ের ঘণ্টা কি বাজতে শুরু করেছে?” অর্থাৎ, সামনে কি বিয়ের কোনও পরিকল্পনা রয়েছে?
প্রশ্ন শুনে মুহূর্তের জন্য খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন গুজরাতের অধিনায়ক। মুখে হাসি রাখার চেষ্টা করলেও বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। তবে নিজেকে সামলে খুব সংক্ষিপ্ত উত্তর দেন— “না, সে রকম কিছু নয়।” বিষয়টি আর না বাড়িয়ে দ্রুতই ক্রিকেট সংক্রান্ত আলোচনায় ফিরে যান তিনি।
Shubman Gill-এর ব্যক্তিজীবন নিয়ে চর্চা নতুন কিছু নয়। তিনি কার সঙ্গে সম্পর্কে আছেন বা কবে বিয়ে করবেন— এই ধরনের জল্পনা প্রায়ই ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে। কিন্তু মাঠের মধ্যে, বিশেষ করে ম্যাচ শুরুর আগে এই ধরনের প্রশ্ন অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে।
সমর্থকদের একাংশও এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ম্যাচের আগে একজন খেলোয়াড়ের মনোযোগ যেখানে পুরোপুরি খেলায় থাকা উচিত, সেখানে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনা অনুচিত। এর আগে এক সাক্ষাৎকারেও গিল নিজে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল তাঁকে বিরক্ত করে।
তবে এই ছোট্ট বিতর্কের বাইরে, মাঠে কিন্তু গিলের দল দারুণ ছন্দে রয়েছে। পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় উঠে এসেছে গুজরাত। ফলে টসের সেই মুহূর্তটা যতই আলোচনার কেন্দ্রে থাকুক, গিলের মূল লক্ষ্য যে মাঠের পারফরম্যান্স— তা স্পষ্ট।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা