বলিউডে কি চাপ বাড়ছে কার্তিক আরিয়ানের উপর? জল্পনা, বিতর্ক আর অনুরাগীদের দুশ্চিন্তা

বলিউডে কি চাপ বাড়ছে কার্তিক আরিয়ানের উপর? বলিউডে কার্তিক আরিয়ানকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত কিছু দিন ধরে তাঁকে ঘিরে নানা আলোচনা, বিতর্ক এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার…

March 14, 2026
0 min read

বলিউডে কি চাপ বাড়ছে কার্তিক আরিয়ানের উপর?

বলিউডে কার্তিক আরিয়ানকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গত কিছু দিন ধরে তাঁকে ঘিরে নানা আলোচনা, বিতর্ক এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার মধ্যেই প্রশ্ন উঠছে— ইন্ডাস্ট্রিতে কি সত্যিই তাঁকে ধীরে ধীরে কোণঠাসা করা হচ্ছে?

এই আলোচনা নতুন নয়। গত বছর সঙ্গীত পরিচালক অমাল মালিক এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বলিউডে নাকি কার্তিককে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গেই তিনি সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কার্তিকের তুলনাও টেনেছিলেন। মন্তব্যটি সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তার উপর কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরী’ বক্স অফিসে প্রত্যাশামতো ফল করতে পারেনি। ছবিটি ব্যর্থ হওয়ার পর নানা রকম খবরও ছড়ায়। এমনও শোনা যায়, ওই ছবির কারণে প্রযোজনা সংস্থাকে নাকি কিছু টাকা ফেরত দিতে হয়েছিল অভিনেতাকে। যদিও এই দাবির সত্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি, তবু গুঞ্জন থামেনি।

এর মাঝেই আর এক নতুন আলোচনা শুরু হয়েছে পরিচালক প্রিয়দর্শনকে ঘিরে। প্রথমে শোনা গিয়েছিল, ‘হাঙ্গামা’ ছবির সিক্যুয়েলে নাকি কার্তিককে নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, তিনি সেই প্রস্তাবে রাজি হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শনকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ভবিষ্যতে কার্তিককে নিয়ে কাজ করবেন? উত্তরে পরিচালক বলেন, তিনি কোনও অভিনেতাকে আগে থেকে ঠিক করে রাখেন না। তাঁর কাছে আগে চিত্রনাট্য, তারপর চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতা বেছে নেওয়াই নিয়ম। একই সঙ্গে তিনি জানান, এখন তিনি বরুণ ধবনকে নিয়ে একটি কমেডি ছবি করার কথা ভাবছেন, কারণ বরুণের হাস্যরসাত্মক অভিনয় তাঁর খুব পছন্দ।

এই মন্তব্যের পর থেকেই নতুন প্রশ্ন উঠেছে— ‘হাঙ্গামা’ সিক্যুয়েলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য কি প্রিয়দর্শন কার্তিকের উপর বিরক্ত? যদিও পরিচালক নিজে এ কথা সরাসরি বলেননি। বরং তিনি জানিয়েছেন, শুধু কার্তিক নন, আয়ুষ্মান খুরানা এবং সিদ্ধার্থ মলহোত্রও নাকি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এখন তিনি ছবিটি করছেন মিজ়ান জাফরির সঙ্গে। প্রিয়দর্শনের কথায়, হয়তো অনেকেই তাঁকে পুরনো ধাঁচের পরিচালক বলে মনে করেছেন, কারণ তিনি দীর্ঘ দিন ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে ছিলেন।

তবে এই সব ঘটনার জেরে কার্তিকের ভক্তদের উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের একাংশের মনে হচ্ছে, ধীরে ধীরে তাঁকে নানা দিক থেকে চাপে ফেলা হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনও। কিছু দিন আগে অভিনেত্রী করিনা কুবলিয়ুটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। সেই সময়ও তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। আবার সম্প্রতি অভিনেতা প্রশান্ত নারায়ণ এক সাক্ষাৎকারে কার্তিককে কঠোর ভাষায় আক্রমণ করে ‘জঘন্য অভিনেতা’ বলেও মন্তব্য করেন।

সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, এত বিতর্কের পরেও কার্তিক এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি আপাতত নীরবই রয়েছেন। আর সেই নীরবতাই যেন জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বলিউডের এই চাপা টানাপড়েনে সত্যিই তিনি একঘরে হয়ে পড়ছেন, নাকি এ সবই সাময়িক বিতর্ক— সেটাই এখন দেখার।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *