প্রথম বলেই বোল্ড কোহলি, ২৪৬১ দিন পর এক দিনের ক্রিকেটে আবার ‘গোল্ডেন ডাক’!

প্রথম বলেই বোল্ড কোহলি! আগের দুই ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন বিরাট কোহলি। তৃতীয় ম্যাচে সেই ছন্দ আর দেখা গেল না। প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।…

October 3, 2026
0 min read

প্রথম বলেই বোল্ড কোহলি!

আগের দুই ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন বিরাট কোহলি। তৃতীয় ম্যাচে সেই ছন্দ আর দেখা গেল না। প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এক দিনের ক্রিকেটে এই নিয়ে চতুর্থ বার ‘গোল্ডেন ডাক’ করলেন তিনি।

শনিবার নিউ চণ্ডীগড়ে ম্যাচের তৃতীয় ওভারেই ব্যাট করতে নামেন কোহলি। জেইডেন সিলসের প্রথম বলটি ছিল ফুল লেংথের। পিচে পড়ার পর বল সামান্য ভিতরের দিকে ঢুকে আসে। কোহলি বলের লাইন বুঝতে না পারায় সেটি সোজা গিয়ে লাগে স্টাম্পে।

বোল্ড হওয়ার পর বেশ কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন কোহলি। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলেন না, কী ভাবে বলের লাইন মিস করলেন। শেষ পর্যন্ত কোনও রান না করেই ফিরতে হয় তাঁকে।

এক দিনের ক্রিকেটে ২৪৬১ দিন পর আবার প্রথম বলেই আউট হলেন কোহলি। শেষ বার ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গোল্ডেন ডাক করেছিলেন তিনি। সে বার কাইরন পোলার্ডের বলে আউট হয়েছিলেন কোহলি।

ওয়ান ডেতে কোহলির প্রথম গোল্ডেন ডাক এসেছিল ২০১১ সালের ১১ জুন। ড্যারেন স্যামির বলে আউট হয়েছিলেন তিনি। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ইংল্যান্ডের টিম ব্রেসনানের বলে আবার প্রথম বলেই শূন্য রানে ফিরেছিলেন ভারতীয় ব্যাটার।

অর্থাৎ, এক দিনের ক্রিকেটে চারটি গোল্ডেন ডাকার মধ্যে তিনটিই কোহলির বিরুদ্ধে এসেছে ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচে।

শুধু প্রথম বলে শূন্য নয়, ওয়ান ডেতে মোট ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ৩১৭টি ম্যাচে ১৯ বার কোনও রান না করেই ফিরেছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই তালিকায় কোহলির উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৪৬৩টি ওয়ান ডে ম্যাচে ২০ বার শূন্য রানে আউট হয়েছেন সচিন।

কোহলির পাশাপাশি ওয়ান ডেতে ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন জাভাগল শ্রীনাথও। ফলে এই অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানে কোহলি এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত নাম।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *