পার্লার ছাড়াই ঘরে বসে চুলে স্পা!
প্রচণ্ড গরম, ঘাম আর ধুলোয় চুলের অবস্থা খুব দ্রুত খারাপ হয়ে যায়। নিয়মিত শ্যাম্পু করলেও চুল শুষ্ক, রুক্ষ বা নিষ্প্রাণ লাগতেই পারে। এ সময়ে অনেকেই স্পা করাতে চান, কিন্তু বারবার পার্লারে যাওয়া সব সময় সম্ভব হয় না। সুখবর হলো— খুব সহজ কয়েকটি ধাপ মেনে চললেই আপনি বাড়িতেই করতে পারেন কার্যকর হেয়ার স্পা।
প্রথম ধাপ: তেল দিয়ে মাথার মালিশ
চুলের যত্নের ভিত্তি এই ধাপ। নারকেল, বাদাম বা আর্গান তেল হালকা গরম করে আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে ১০–১৫ মিনিট ভালো করে মালিশ করুন। এতে রক্তসঞ্চালন বাড়ে, চুলের গোড়া মজবুত হয় এবং স্ক্যাল্প প্রয়োজনীয় পুষ্টি পায়।
দ্বিতীয় ধাপ: গরম তোয়ালে দিয়ে স্টিম
তেল লাগানোর পর একটি গরম জলে ভেজানো তোয়ালে চিপে মাথায় জড়িয়ে রাখুন ১০–১৫ মিনিট। এতে চুলের কিউটিকল খুলে যায়, ফলে তেল ভেতরে ভালোভাবে ঢুকে পুষ্টি জোগাতে পারে। তোয়ালে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে ব্যবহার করুন।
তৃতীয় ধাপ: মাইল্ড শ্যাম্পু দিয়ে ধোয়া
এবার সালফেট-মুক্ত হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। খুব গরম জল ব্যবহার করবেন না— এতে চুল আরও শুষ্ক হয়ে যেতে পারে। ঈষদুষ্ণ জলই সবচেয়ে ভালো। এই ধাপে কন্ডিশনার ব্যবহার না করাই ভাল, কারণ পরের ধাপে ডিপ কন্ডিশনিং হবে।
চতুর্থ ধাপ: ডিপ কন্ডিশনিং মাস্ক
এই ধাপেই আসল ম্যাজিক! বাজারের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন, অথবা ঘরোয়া উপায়েও তৈরি করতে পারেন। যেমন— কলা ও মধু মিশিয়ে বা অ্যালোভেরা ও নারকেল তেল দিয়ে একটি মাস্ক বানিয়ে চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত লাগান। ২০–৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল নরম, মসৃণ ও উজ্জ্বল হবে।
পঞ্চম ধাপ: ঠান্ডা জলে শেষ ধোয়া
সবশেষে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার জলে চুল ভালো করে ধুয়ে নিন, যাতে কোনও প্রোডাক্টের অংশ না থাকে। ঠান্ডা জল চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তারপর নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন এবং ব্লো ড্রায়ার এড়িয়ে স্বাভাবিক বাতাসে শুকোতে দিন।
টিপস:
দু’সপ্তাহে একবার এই পদ্ধতি মেনে চললে গরমের মধ্যেও আপনার চুল থাকবে নরম, স্বাস্থ্যোজ্জ্বল এবং সহজে ম্যানেজ করা যায় এমন।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা