ধোনিকে হারিয়েও পা ছুঁয়ে প্রণাম বৈভবের: দিল্লির মাটিতে কিশোরের ‘গুরুদক্ষিণা’

ধোনিকে হারিয়েও পা ছুঁয়ে প্রণাম বৈভবের! দিল্লির গরম সন্ধ্যায় আইপিএলের এক ম্যাচে দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য। রাজস্থান রয়্যালসের তরুণ তারকা বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ঝড় তুলেই থেমে থাকেননি, ম্যাচ…

May 21, 2025
1 min read

ধোনিকে হারিয়েও পা ছুঁয়ে প্রণাম বৈভবের!

দিল্লির গরম সন্ধ্যায় আইপিএলের এক ম্যাচে দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য। রাজস্থান রয়্যালসের তরুণ তারকা বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ঝড় তুলেই থেমে থাকেননি, ম্যাচ শেষে ছুটে গিয়ে ছুঁয়ে প্রণাম করলেন মহেন্দ্র সিংহ ধোনির পা। হারানো প্রতিপক্ষকেই দেখালেন গভীর শ্রদ্ধা— এ যেন এক আধুনিক যুগের ‘গুরুদক্ষিণা’।

মাত্র ১৪ বছর বয়সে বৈভব আইপিএলের আলোয় উঠে এসেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি খেলেছেন অনবদ্য ৩৩ বলে ৫৭ রানের ইনিংস। উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং ধোনি। কিন্তু বিশ্বক্রিকেটের এই কিংবদন্তি উপস্থিত থাকলেও বিন্দুমাত্র বিচলিত হয়নি বৈভব। ধোনির অভিজ্ঞতা, পরিকল্পনা, মাঠে শীতল মাথার কৌশল— সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এই কিশোরের সাহস আর ক্রিকেট-বুদ্ধি।

তার খেলার ধরনই বলছে, আগের ভুল থেকে শিক্ষা নিয়েছে সে। শুরুতেই ঝুঁকি না নিয়ে সময় নিয়ে থিতু হয়েছে, তার পর হাত খুলেছে। প্রথম ১০ বলে ১২ রান করেও ধৈর্য হারায়নি। বরং পরে ছন্দে এসে একে একে আক্রমণ করেছে ধোনির প্রধান অস্ত্র অশ্বিন, জাডেজা ও নুর আহমেদকে। অভিজ্ঞ স্পিনারদের বিরুদ্ধে এমন আত্মবিশ্বাসী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের থেকেও।

তবে দিনের আসল চমক ছিল ম্যাচ শেষে। বৈভব যখন ধোনির পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন, তখন গোটা ক্রিকেট বিশ্ব যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বৈভবের বিনম্রতা।

ধোনিও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বৈভবকে। সতর্ক বার্তাও দিয়েছেন অভিভাবকের মতো। বলেছেন, “ওর বয়স কম, কিন্তু বড় শট মারার ক্ষমতা আছে। এখনই অনেক প্রত্যাশা তৈরি হবে, কিন্তু চাপ নিলে চলবে না। খেলার গতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এখনো অনেক কিছু শেখা বাকি।” ভবিষ্যতের জন্য ধোনির এই উপদেশই বৈভবের ক্যারিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে।

ধোনির এই কথায় স্পষ্ট, তিনি চান না বৈভব তাড়াহুড়োয় জ্বলে উঠে নিভে যাক। বরং ধৈর্য ধরে, শিখে, উন্নতি করেই দেশের প্রতিনিধিত্ব করুক। বৈভবও জানে, এই বয়সে যে সুযোগ সে পেয়েছে তা খুব কম ক্রিকেটারের ভাগ্যে জোটে। তাই মাঠে শতরান করলেও, ম্যাচ জেতালেও মাটিতে পা রেখেই এগোতে চায় সে।

দেশপ্রেমের নজির: ৫০ লক্ষের প্রস্তাব ফিরিয়ে রাহুল বৈদ্যের তুরস্কে না যাওয়ার সিদ্ধান্ত

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *