‘দিদি নম্বর ওয়ান’ থেকে বিদ্রোহী শিবিরে!!
এক সময় ছোটপর্দার ‘দিদি নম্বর ওয়ান’ হিসেবেই পরিচিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় ও সঞ্চালনার জগতে জনপ্রিয়তা অর্জনের পর তিনি রাজনীতিতেও পা রাখেন এবং তৃণমূলের প্রার্থী হিসেবে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পৌঁছন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে রচনার নাম নতুন করে আলোচনায় এসেছে। সূত্রের দাবি, তৃণমূলের একাংশ বিদ্রোহী সাংসদ যে নতুন রাজনৈতিক মঞ্চের দিকে ঝুঁকেছেন, রচনাও সেই শিবিরকে সমর্থন জানিয়েছেন। লোকসভার সচিবালয়ে গিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলেও জানা গিয়েছে।
রাজনীতিতে আসার আগে রচনা ছিলেন বাংলা, ওড়িয়া, তেলুগু, তামিল এবং হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ। তাঁর আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। নব্বইয়ের দশকে একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। পরে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালক হিসেবে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছিল। পরে সেই জল্পনাই সত্যি হয়, যখন তাঁকে হুগলি থেকে প্রার্থী করা হয়।
নির্বাচনী প্রচারের সময় তাঁর ‘শুধু ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরে আরও কিছু মন্তব্য নিয়েও বিতর্ক ও ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। তবু শেষ পর্যন্ত ভোটে জয়ী হয়ে সাংসদ হন রচনা।
এখন প্রশ্ন একটাই— জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ রচনার এই নতুন রাজনৈতিক অবস্থান কি বাংলার রাজনীতিতে আরও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত? সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?