ডিয়-র গাউনে টেলরের বিয়ে! এলিজ়াবেথ টেলরের ১৯৫০ সালের আইকনিক সাজ থেকেই কি অনুপ্রেরণা?

এলিজ়াবেথ টেলরের ১৯৫০ সালের আইকনিক সাজ থেকেই কি অনুপ্রেরণা? দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকান পপ তারকা টেলর সুইফ্‌ট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি গোপনে বিয়ে সেরেছেন। নিউ ইয়র্কের ঐতিহাসিক…

July 4, 2026
1 min read

এলিজ়াবেথ টেলরের ১৯৫০ সালের আইকনিক সাজ থেকেই কি অনুপ্রেরণা?

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকান পপ তারকা টেলর সুইফ্‌ট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি গোপনে বিয়ে সেরেছেন। নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে ছিল কড়া গোপনীয়তা। অতিথিদের মোবাইল ফোন পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। ফলে নবদম্পতির আনুষ্ঠানিক ছবি এখনও প্রকাশ্যে আসেনি। তবে আন্তর্জাতিক ফ্যাশনমহলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁদের বিয়ের পোশাক।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, টেলর সুইফ্‌ট বিয়ের জন্য বেছে নিয়েছিলেন ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ডিয়-র (Dior) বিশেষ ওট কুটুর ব্রাইডাল গাউন। আর ট্রাভিস কেলসির পরনেও ছিল ডিয়-র কাস্টম-ডিজ়াইন করা স্যুট। সবচেয়ে বেশি চর্চার বিষয়, টেলরের গাউনের নকশা নাকি অনুপ্রাণিত হয়েছিল হলিউড কিংবদন্তি এলিজ়াবেথ টেলরের ১৯৫০ সালের বিয়ের পোশাক থেকে।

তবে এটি নিছক ভিন্টেজ অনুকরণ নয়। জানা গিয়েছে, এলিজ়াবেথ টেলরের ক্লাসিক লেসের কাজ, ঐতিহ্যবাহী কাট এবং রোম্যান্টিক সিলুয়েটকে আধুনিক ব্রাইডাল ফ্যাশনের সঙ্গে মিলিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে। সেই নকশার দায়িত্বে ছিলেন ডিয়-র বর্তমান ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। বিয়ের আগে তিনি টেলর ও ট্রাভিসের সঙ্গে একাধিক বৈঠক করে তাঁদের পোশাকের পরিকল্পনা চূড়ান্ত করেন বলেও খবর।

ডিয়-র সঙ্গে টেলর সুইফ্‌টের সম্পর্ক অবশ্য নতুন নয়। গত কয়েক বছরে নানা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী কিংবা ট্রাভিস কেলসির সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তেও তাঁকে ডিয়-র পোশাক ও বিখ্যাত ‘স্যাডল ব্যাগ’ ব্যবহার করতে দেখা গিয়েছে। ফলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্যও এই ফরাসি ফ্যাশন সংস্থাকেই বেছে নেওয়াটা অনেকের কাছেই স্বাভাবিক বলে মনে হয়েছে।

১৯৪৬ সালে কিংবদন্তি ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিয়-র হাত ধরে যাত্রা শুরু হয় এই ব্র্যান্ডের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে ‘নিউ লুক’ সংগ্রহ প্রকাশ করে বিশ্ব ফ্যাশনে বিপ্লব ঘটায় ডিয়। সরু কোমর, প্রশস্ত ঘেরের স্কার্ট এবং নারীত্বকে নতুনভাবে তুলে ধরা সেই নকশা আজও ফ্যাশনের ইতিহাসে মাইলফলক।

হলিউডের বহু কিংবদন্তি তারকা— গ্রেস কেলি, মেরিলিন ডিট্রিচ, শ্যারন স্টোন, মনিকা বেলুচি, জেনিফার লরেন্স, রিহানা-সহ অসংখ্য অভিনেত্রী ও গায়িকার পছন্দের ব্র্যান্ড ডিয়। এলিজ়াবেথ টেলরের সঙ্গেও এই সংস্থার দীর্ঘ সম্পর্ক ছিল। ১৯৫০ সালে তাঁর প্রথম বিয়ের গাউন তৈরি করেছিল ডিয়। পরে ১৯৬১ সালে অস্কার গ্রহণের সময়ও তাঁর পরনে ছিল ডিয়-র তৈরি একটি আইকনিক গাউন।

টেলর সুইফ্‌টের বিয়ের সাজ নিয়ে এখনও সরকারি ভাবে কোনও ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, যদি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি সত্যি হয়, তা হলে এই ব্রাইডাল লুক শুধু একটি তারকার বিয়ের পোশাক নয়, বরং হলিউডের দুই প্রজন্মের দুই ‘টেলর’-কে এক সুতোয় বেঁধে দেওয়া এক অনন্য ফ্যাশন-শ্রদ্ধার্ঘ্য হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *