আম্পায়ারের সঙ্গে বচসায় শাস্তি পেলেন কায়রন পোলার্ড!
Kieron Pollard-এর জন্য কিছুটা হলেও ম্লান হল Mumbai Indians-এর জয়। Punjab Kings-এর বিরুদ্ধে ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তি পেলেন মুম্বইয়ের ব্যাটিং কোচ পোলার্ড।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ চলাকালীন চতুর্থ আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণ এবং অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
ঘটনাটি ঘটে মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারে। আম্পায়ারদের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পোলার্ড। অভিযোগ, উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় তিনি অশালীন ভাষাও ব্যবহার করেন।
খেলা শেষে ম্যাচ রেফারি Pankaj Dharmani-র সামনে শুনানিতে হাজির হন পোলার্ড। সেখানে তিনি নিজের ভুল স্বীকার করে নেন বলে আইপিএল সূত্রে জানা গিয়েছে।
আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের দায়েই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
যদিও মাঠের বাইরে বিতর্ক তৈরি হয়েছে, মাঠের ভিতরে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মুম্বই। তবে দলের জয় উদ্যাপনের মধ্যেই কোচের এই শাস্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটমহলে।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা