চল্লিশের পর নারীদের সুস্থতায় তিনটি সাপ্লিমেন্ট, বিজ্ঞান কী বলছে 🧬💊

চল্লিশের পর নারীদের সুস্থতায় তিনটি সাপ্লিমেন্ট! রজোনিবৃত্তি বা মেনোপজ়ের আগে-পরে নারীদের শরীরে বড় ধরনের হরমোনগত পরিবর্তন ঘটে। বিশেষ করে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় হট ফ্লাশ, ঘুমের সমস্যা, মেজাজের ওঠানামা, ব্রেন…

May 4, 2026
1 min read

চল্লিশের পর নারীদের সুস্থতায় তিনটি সাপ্লিমেন্ট!

রজোনিবৃত্তি বা মেনোপজ়ের আগে-পরে নারীদের শরীরে বড় ধরনের হরমোনগত পরিবর্তন ঘটে। বিশেষ করে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় হট ফ্লাশ, ঘুমের সমস্যা, মেজাজের ওঠানামা, ব্রেন ফগ, এমনকি হাড় ও পেশির দুর্বলতার মতো নানা শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। এই সময়টাকে সহজ করতে চিকিৎসকের পরামর্শে কিছু নির্দিষ্ট সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, চল্লিশোর্ধ্ব নারীদের ক্ষেত্রে তিনটি সাপ্লিমেন্ট তুলনামূলকভাবে বেশি কার্যকর হতে পারে—ম্যাগনেশিয়াম সাইট্রেট বা গ্লাইসিনেট, ক্রিয়েটিন এবং কোলাজেন।

ম্যাগনেশিয়াম সাইট্রেট ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে এবং হাড়ের ক্ষয় বা অস্টিয়োপোরোসিসের ঝুঁকি হ্রাস করতে পারে। একই সঙ্গে এটি মানসিক স্বচ্ছতা ও স্মৃতিশক্তি বজায় রাখতেও সহায়ক বলে ধারণা করা হয়। অন্যদিকে, ক্রিয়েটিন মূলত পেশির শক্তি ধরে রাখতে সাহায্য করে, যা মেনোপজ়ের সময় কমে যেতে থাকে। পাশাপাশি মেজাজের ওঠানামা ও মানসিক ক্লান্তি কিছুটা কমাতেও এর ভূমিকা থাকতে পারে বলে গবেষণায় দেখা যাচ্ছে।

কোলাজেন সাপ্লিমেন্ট আবার ত্বক, চুল এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি তৈরি হয়, যা পূরণে এই সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে এবং অস্থিসন্ধির অস্বস্তিও কমাতে পারে।

তবে চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন, এই সাপ্লিমেন্টগুলো কোনও “ম্যাজিক সমাধান” নয়। সঠিক ডোজ় এবং ব্যক্তিগত শারীরিক অবস্থার ভিত্তিতে এগুলি গ্রহণ করা জরুরি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা অন্য চিকিৎসার বিকল্প হিসেবে নয়, বরং সহায়ক হিসেবে এগুলোকে দেখা উচিত বলেই মত বিশেষজ্ঞদের।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *