গোড়ালির ফোস্কা: যন্ত্রণা থেকে মুক্তি ও ঘরোয়া চিকিৎসা

গোড়ালির ফোস্কা! গোড়ালিতে ফোস্কা পড়া খুবই সাধারণ ঘটনা, তবে যন্ত্রণাদায়কও বটে। নতুন জুতো পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে, বা ত্বকে বারবার ঘষা লাগলে সহজেই ফোস্কা হতে পারে। আবার আঁটসাঁট প্যান্ট, হালকা…

August 23, 2025
1 min read

গোড়ালির ফোস্কা!

গোড়ালিতে ফোস্কা পড়া খুবই সাধারণ ঘটনা, তবে যন্ত্রণাদায়কও বটে। নতুন জুতো পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে, বা ত্বকে বারবার ঘষা লাগলে সহজেই ফোস্কা হতে পারে। আবার আঁটসাঁট প্যান্ট, হালকা আঘাত কিংবা সংক্রমণের কারণেও এই সমস্যা দেখা দেয়। প্রথমে বিষয়টি হালকা মনে হলেও, সঠিক যত্ন না নিলে ফোস্কা ফুলে পুঁজ বেরোতে পারে, এমনকি ত্বকে সংক্রমণও ছড়িয়ে পড়তে পারে। তাই ফোস্কার চিকিৎসা শুরু করা জরুরি, তাও আবার সঠিক উপায়ে।

ফোস্কার প্রাথমিক যত্ন

ফোস্কা হলে অনেকেই শুধু অ্যান্টিসেপ্টিক মলম লাগিয়ে রাখেন। কিন্তু তাতে সবসময় আরাম মেলে না। ফোস্কা সারাতে হলে প্রথমেই জায়গাটি ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর শুকিয়ে নিয়ে তার উপর পেট্রোলিয়াম জেলি লাগালে ত্বক ঠান্ডা হয় এবং কোষগুলির ক্ষত মেরামত ধীরে ধীরে শুরু হয়।

ঘরোয়া উপায়ে ফোস্কা সারানোর পদ্ধতি

১. অ্যালো ভেরা জেল
অ্যালো ভেরার প্রদাহ কমানোর ক্ষমতা অনেক। ফোস্কার জায়গায় এটি লাগালে ফোলা ও জ্বালাভাব কমে আসে। ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে। চাইলে অ্যালো ভেরা লাগিয়ে তার উপরে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আরও দ্রুত আরাম পাওয়া যায়।

২. নারকেল তেল
ফোস্কার জায়গায় হালকা করে নারকেল তেল লাগালে মৃত কোষ উঠে যায় এবং ত্বক নরম হয়ে আসে। এতে ফোস্কার জায়গায় নতুন জুতো পরলেও আর তেমন অস্বস্তি হয় না।

৩. অ্যাপ্‌ল সাইডার ভিনিগার
এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ, যা ফোস্কার ব্যথা কমায়। তুলো ভিজিয়ে সামান্য ভিনিগার ক্ষতস্থানে হালকা চাপ দিয়ে লাগিয়ে রাখলে উপকার মেলে। তবে খেয়াল রাখতে হবে, সরাসরি বেশি পরিমাণে ব্যবহার করলে জ্বালা করতে পারে।

৪. টি ট্রি অয়েল
গোড়ালিতে অনেক সময় ছত্রাকের সংক্রমণ থেকেও ফোস্কা হতে পারে। সেই ক্ষেত্রে টি ট্রি অয়েল দারুণ কাজ করে। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ সংক্রমণ ঠেকাতে সাহায্য করে।

৫. মধু
প্রাচীনকাল থেকেই মধু ক্ষত সারানোর জন্য ব্যবহার হয়ে আসছে। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ ফোস্কা দ্রুত শুকিয়ে দেয়। ক্ষতস্থানে পাতলা করে মধু মাখলেই আরাম মেলে এবং সংক্রমণের ভয় কমে যায়।

সতর্কতা

ফোস্কা যদি অনেক বড় হয়ে যায়, পুঁজ বেরোতে শুরু করে বা ব্যথা সহ্যসীমার বাইরে চলে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফোস্কা ফাটানোর চেষ্টা করবেন না, কারণ এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

গোড়ালির ফোস্কা প্রথমে ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই ফোস্কা হলে প্রাথমিক যত্ন ও ঘরোয়া চিকিৎসা মেনে চলা জরুরি। এই সহজ উপায়গুলো মেনে

জমি কেনার নামে শত কোটির সম্পত্তি দখলের চেষ্টা? বাঁকে বিহারী মন্দিরকে ঘিরে উত্তাপ

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *