খোলামেলা জীবনযাপন ও আয়ের গল্পে খুশি মুখোপাধ্যায়

আয়ের গল্পে খুশি মুখোপাধ্যায়! সাহসী পোশাক আর খোলামেলা উপস্থিতি—এই নিয়েই সম্প্রতি তুমুল আলোচনায় এসেছেন বাঙালি কন্যা খুশি মুখোপাধ্যায়। মুম্বইয়ের রাস্তায় অন্তর্বাস ছাড়া শুধুমাত্র শরীরের একাংশ ঢেকে ঘোরাঘুরি করা ভিডিও ছড়িয়ে…

August 23, 2025
0 min read

আয়ের গল্পে খুশি মুখোপাধ্যায়!

সাহসী পোশাক আর খোলামেলা উপস্থিতি—এই নিয়েই সম্প্রতি তুমুল আলোচনায় এসেছেন বাঙালি কন্যা খুশি মুখোপাধ্যায়। মুম্বইয়ের রাস্তায় অন্তর্বাস ছাড়া শুধুমাত্র শরীরের একাংশ ঢেকে ঘোরাঘুরি করা ভিডিও ছড়িয়ে পড়তেই তিনি রাতারাতি চর্চার কেন্দ্রে চলে আসেন। অনেকে তাঁর পোশাকের ধরনকে অশ্লীল বলেছেন, কেউ বা ‘নির্লজ্জ’ বলে সমালোচনা করেছেন। সমালোচনা যেমন হয়েছে, তেমনি খুশি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এবার নিজেই মুখ খুললেন তাঁর ব্যক্তিগত পেশা ও আয়ের বিষয়ে।

খুশির জন্ম কলকাতায়, বয়স এখন প্রায় ২৯। পড়াশোনার বেশিরভাগ সময়ই কেটেছে মুম্বইয়ে। কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের জগতে পা রাখেন তিনি। তবে প্রথম সুযোগ মেলে দক্ষিণী ছবিতে, ২০১৩ সালে। এর পর কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও সেভাবে নজর কাড়তে পারেননি। এমটিভির একটি রিয়্যালিটি শো তাঁকে প্রথমবার দর্শকের কাছে চিনিয়ে দেয়। তবুও, খ্যাতির আলো যেন ধরা দিচ্ছিল না।

চলচ্চিত্র ও টেলিভিশনে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও খুশি নিজের জন্য বেছে নেন এক অন্য পথ। তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট জগতে কাজ শুরু করেন। খুশির দাবি, তাঁর নিজের নামে একটি ওয়েবসাইট আছে, যেখানে অনুরাগীরা সাবস্ক্রিপশন দিয়ে তাঁর এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারেন। এখান থেকেই আসে তাঁর মূল উপার্জন।

শুধু তাই নয়, খুশি ব্যক্তিগত ভিডিয়ো কলের মাধ্যমেও অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। তবে সেই কলগুলি সাধারণ আলাপচারিতা নয়। অর্থের বিনিময়ে সাহসী পোশাকে বা বিকিনি পরে ভক্তদের সঙ্গে ভিডিও কলে হাজির হন তিনি। খুশির নিজের কথায়, ‘‘আমার অনুরাগীরা আমাকে যেমন দেখতে চায়, আমি তেমন ভাবেই ধরা দিই। এতে আমারও ভালো লাগে, আবার উপার্জনও হয় ভালোই।’’

এই কাজের মাধ্যমেই মাত্র তিন বছরে প্রায় ১০ কোটি টাকার সম্পদ গড়েছেন খুশি। সমাজের একাংশ তাঁর এই পথকে সমালোচনা করলেও তিনি তা পাত্তা দেন না। বরং তিনি মনে করেন, প্রত্যেকেরই নিজের মতো করে জীবন বেছে নেওয়ার অধিকার আছে। সাহসী পোশাক বা খোলামেলা উপস্থিতির মাধ্যমে যদি কেউ নিজের পরিচিতি গড়ে নিতে পারে, তবে তাতে ভুল কিছু নেই—এমনটাই বিশ্বাস খুশির।

তাঁর বক্তব্য, বলিউড বা টেলিভিশনে ছোট চরিত্রে অভিনয় করে হয়তো তিনি কখনও আলোচনায় আসতে পারতেন না। কিন্তু আজ নিজের সিদ্ধান্তের কারণে কোটি কোটি মানুষের কাছে পরিচিত তিনি।

খোলামেলা জীবনযাপন ও ভিন্নধর্মী পেশা বেছে নেওয়ার ফলে খুশি যেমন নিন্দার মুখোমুখি হচ্ছেন, তেমনি পাচ্ছেন অগণিত অনুরাগীর ভালোবাসাও। সমাজের চোখে বিতর্কিত হলেও, নিজের জীবনের নিয়ন্ত্রণ যে একান্তই নিজের হাতে, তা আরও একবার স্পষ্ট করে দিলেন এই বাঙালি কন্যা।

জমি কেনার নামে শত কোটির সম্পত্তি দখলের চেষ্টা? বাঁকে বিহারী মন্দিরকে ঘিরে উত্তাপ

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *