কিয়ারার জন্মদিনেও ট্রোলিংয়ের ঝড়, সিদ্ধার্থের ভালোবাসার পোস্ট ঘিরে বিতর্ক, পাশে দাঁড়ালেন অনুরাগীরা

কিয়ারার জন্মদিনেও ট্রোলিংয়ের ঝড় অভিনেত্রী কিয়ারা আডবাণীকে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় থামছেই না। সম্প্রতি ‘টক্সিক’ ছবির প্রথম গান ‘তবাহি’-তে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছে…

August 2, 2026
1 min read

কিয়ারার জন্মদিনেও ট্রোলিংয়ের ঝড়

অভিনেত্রী কিয়ারা আডবাণীকে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় থামছেই না। সম্প্রতি ‘টক্সিক’ ছবির প্রথম গান ‘তবাহি’-তে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছে গেল ব্যক্তিগত জীবনেও। এমনকি জন্মদিনে স্বামী সিদ্ধার্থ মলহোত্রের করা ভালোবাসার পোস্টও ছাড় পেল না ট্রোলিংয়ের হাত থেকে। তবে এই পরিস্থিতিতে তারকাদম্পতির পাশে দাঁড়িয়েছেন অসংখ্য অনুরাগী।

শুক্রবার ৩৫ বছরে পা দেন কিয়ারা। বিশেষ দিনটি উপলক্ষে ইনস্টাগ্রামে স্ত্রীর একটি অপ্রকাশিত ছবি শেয়ার করেন সিদ্ধার্থ। ছবিতে গোলাপি সালোয়ার-কামিজ় পরে হাতে আইসক্রিম নিয়ে হাসিমুখে দেখা যায় কিয়ারাকে। ছবির সঙ্গে সিদ্ধার্থ লেখেন, “শুভ জন্মদিন সেই মানুষটিকে, যে প্রতিটি দিনকে আরও মিষ্টি করে তোলে, বিশেষ করে যখন আমার আইসক্রিম চুরি করে খায়।”

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলেও শুভেচ্ছার পাশাপাশি সেখানে ভিড় জমে কটাক্ষেরও। কয়েকজন নেটব্যবহারকারী প্রশ্ন তোলেন, অন্য অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা স্ত্রীকে কীভাবে সমর্থন করছেন সিদ্ধার্থ। কেউ আবার ‘টক্সিক’-এর দৃশ্য টেনে এনে বিদ্রূপ করেন।

তবে এই ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন বহু অনুরাগী। তাঁদের মতে, একজন অভিনেত্রী পেশাগত প্রয়োজনেই অভিনয় করেন, সেটিকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলানো অনুচিত। অনেকেই মন্তব্য করেছেন, বিবাহিত পুরুষ অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে তাঁদের একইভাবে সমালোচনার মুখে পড়তে হয় না, অথচ নারী অভিনেত্রীদের ক্ষেত্রে দ্বিচারিতা স্পষ্ট।

এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে যে, অশালীন মন্তব্যের কারণে সিদ্ধার্থ নাকি তাঁর পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করে দিয়েছেন। যদিও বাস্তবে তাঁর পোস্টে মন্তব্যের বিভাগ খোলা রয়েছে। তবু বহু ব্যবহারকারী এই ধরনের ব্যক্তিগত আক্রমণের তীব্র সমালোচনা করেছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, কেবল কিয়ারাকেই কেন নিশানা করা হচ্ছে। একজন নেটব্যবহারকারী মনে করিয়ে দেন, সিদ্ধার্থ নিজেও অতীতে একাধিক ছবিতে সহ-অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। তখন কিন্তু তাঁকে নিয়ে এমন বিতর্ক তৈরি হয়নি। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘টক্সিক’-এর অভিনেতা যশও বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তাঁর অভিনয় নিয়ে একই ধরনের সমালোচনা দেখা যাচ্ছে না কেন?

পরিচালক গীতু মোহনদাসের ‘টক্সিক’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন যশ ও কিয়ারা আডবাণী। ছবিতে আরও রয়েছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি। বহু প্রতীক্ষিত এই ছবি আগামী ২৬ অগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *