কলকাতার জয়ের হ্যাটট্রিক!
রবিবার আইপিএলে দারুণ ছন্দে থাকা Kolkata Knight Riders ফের একবার প্রমাণ করল কেন তাদের দিকে এখন আলাদা করে নজর রাখছে সবাই। এই ম্যাচে Sunrisers Hyderabad-কে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল অজিঙ্কা রাহানের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখায় কলকাতা।
প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ১৬৫ রানে থেমে যায়। শুরুতে ট্র্যাভিস হেড ঝলক দেখালেও তার বাইরে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। কলকাতার হয়ে স্পিন জুটিতে ম্যাচে বড় প্রভাব ফেলেন Sunil Narine এবং Varun Chakravarthy। বিশেষ করে বরুণ গুরুত্বপূর্ণ সময়ে ট্র্যাভিস হেডকে ফেরানোর পাশাপাশি একাধিক উইকেট তুলে হায়দরাবাদের রানগতি থামিয়ে দেন।
মাঝের ওভারে Heinrich Klaasen-কে দারুণ এক ক্যাচে ফেরান Cameron Green–এর সহায়তায় রভম্যান পাওয়েল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হায়দরাবাদ বড় স্কোরে পৌঁছোতে পারেনি।
টার্গেট তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ছিল নিয়ন্ত্রিত, তবে আত্মবিশ্বাসী। ফিন অ্যালেন আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তোলার ভিত গড়ে দেন, যদিও তিনি বেশি দূর যেতে পারেননি। এরপর অধিনায়ক Ajinkya Rahane এবং অঙ্গকৃশ রঘুবংশী ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিয়ে যান। দু’জনই পরিস্থিতি বুঝে খেলেন এবং প্রয়োজনীয় রানরেট ধরে রাখেন।
শেষদিকে Rinku Singh ও ক্যামেরন গ্রিন সহজেই ম্যাচ শেষ করে দেন। পুরো ইনিংসে কেকেআরকে খুব একটা চাপে পড়তে হয়নি, কারণ রান তাড়া ছিল নিয়ন্ত্রণের মধ্যেই।
এই জয়ের ফলে কলকাতা আইপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল এবং দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে হায়দরাবাদের টানা হার তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?