আর্থিক সংকটে আমেরিকান প্লাস্টিক টিফিন নির্মাতা টাপারঅয়্যার, ১৯৮ কোটিতে কোম্পানি কিনতে প্রতিযোগিতা

আর্থিক সংকটে আমেরিকান প্লাস্টিক টিফিন নির্মাতা টাপারঅয়্যার বিশ্ববিখ্যাত প্লাস্টিকের রান্নাঘরের সামগ্রী ও টিফিন বাক্স প্রস্তুতকারী সংস্থা টাপারঅয়্যার ব্র্যান্ডস এবার দেউলিয়া হওয়ার পথে। আর্থিক সংকট কাটাতে কোম্পানিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ১৯৮…

October 25, 2024
0 min read

আর্থিক সংকটে আমেরিকান প্লাস্টিক টিফিন নির্মাতা টাপারঅয়্যার

বিশ্ববিখ্যাত প্লাস্টিকের রান্নাঘরের সামগ্রী ও টিফিন বাক্স প্রস্তুতকারী সংস্থা টাপারঅয়্যার ব্র্যান্ডস এবার দেউলিয়া হওয়ার পথে। আর্থিক সংকট কাটাতে কোম্পানিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ১৯৮ কোটি টাকার বিনিময়ে কোম্পানির অধিকার নিতে আগ্রহ দেখাচ্ছেন ঋণদাতারা।

চলতি বছরের সেপ্টেম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক এই সংস্থা দেউলিয়া ঘোষণা করে আদালতের দ্বারস্থ হয়। বর্তমানে কোম্পানির ঋণের বোঝা ৮১.৮ কোটি ডলারে পৌঁছেছে। এই ঋণ শোধ করতে একটি বিক্রয় চুক্তির পথে হাঁটছে টাপারঅয়্যার। ২২ অক্টোবর তারা ঘোষণা করেছে যে, ঋণদাতা একটি গোষ্ঠীর কাছে তাদের ব্যবসা ১৯৮ কোটি টাকায় বিক্রি করবে।

টাপারঅয়্যারের প্রতিষ্ঠাতা আর্ল টাপার ১৯৪৬ সালে এই সংস্থার সূচনা করেছিলেন। সংস্থাটি প্লাস্টিকের বাসন, টিফিন বক্স সহ রান্নাঘরের নানাবিধ পণ্য তৈরি করে জনপ্রিয়তা অর্জন করে। তবে অতিমারির পরে এই সংস্থার ব্যবসায়িক স্থিতি নড়বড়ে হতে থাকে। এর ফলে শেষমেশ দেউলিয়া আইনের শরণাপন্ন হয় তারা।

ডেলাওয়্যারের দেউলিয়া আদালতে সংস্থাটির নতুন বিক্রয় পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আদালত জানিয়েছে, টাপারঅয়্যারের সম্পদ বিক্রিতে ঋণদাতাদের সম্মতি দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হবে। এই চুক্তি কার্যকর হলে ঋণদাতারা টাপারঅয়্যারের ব্র্যান্ড নাম এবং অন্যান্য অধিকার নিজেদের করে নিতে পারবেন।

দেউলিয়া পরিস্থিতি থেকে মুক্তির আশায় এই চুক্তিকে টাপারঅয়্যারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *