আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়ল পশ্চিমবঙ্গ, রাজ্যবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়ল পশ্চিমবঙ্গ! Narendra Modi জানালেন, “পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই আমার কাছে সবার আগে।” আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হওয়ার পর মঙ্গলবার এক্স হ্যান্ডলে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।…

May 13, 2026
1 min read

আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়ল পশ্চিমবঙ্গ!

Narendra Modi জানালেন, “পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই আমার কাছে সবার আগে।” আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হওয়ার পর মঙ্গলবার এক্স হ্যান্ডলে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী Suvendu Adhikari ঘোষণা করেন, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত এ বার থেকে পশ্চিমবঙ্গেও কার্যকর করা হবে। সেই সিদ্ধান্তের পরই উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “আমি অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বের অন্যতম বৃহৎ এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছেন।” পাশাপাশি তিনি এ-ও জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে রাজ্যের প্রতিটি মানুষ পান, তা নিশ্চিত করতে ‘ডবল ইঞ্জিন’ সরকার বদ্ধপরিকর।

দীর্ঘদিন ধরেই বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছিল, আগের তৃণমূল সরকার কেন্দ্রের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেয়নি। আয়ুষ্মান ভারত নিয়েও একই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতৃত্ব। পরিবর্তে রাজ্যে চালু হয়েছিল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প।

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। সেই প্রতিশ্রুতির প্রথম বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এই ঘোষণা করেছেন শুভেন্দু।

২০১৮ সালে কেন্দ্রীয় সরকার চালু করে Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হাসপাতালগুলিতে দ্বিতীয় ও তৃতীয় স্তরের চিকিৎসা প্রায় বিনামূল্যে পাওয়া যায়। বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবার এবং প্রবীণদের জন্য এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ নতুন সরকার গঠনের পর কেন্দ্র-রাজ্য সমন্বয়ের যে বার্তা বিজেপি দিতে চাইছে, আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্ত তারই বড় উদাহরণ।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *