‘আমিরকে বিয়ে করার স্বপ্ন দেখত মেয়েরা’, কোন প্রসঙ্গে এমন বললেন সোনালি কুলকর্ণী?

‘আমিরকে বিয়ে করার স্বপ্ন দেখত মেয়েরা! এক সময়ে নায়ক-নায়িকার বয়স নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হত। বিশেষ করে বিয়ের পর অভিনেত্রীদের নায়িকার চরিত্র পাওয়া নিয়ে প্রশ্ন উঠত বার বার। কিন্তু সময়…

September 13, 2026
1 min read

‘আমিরকে বিয়ে করার স্বপ্ন দেখত মেয়েরা!

এক সময়ে নায়ক-নায়িকার বয়স নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হত। বিশেষ করে বিয়ের পর অভিনেত্রীদের নায়িকার চরিত্র পাওয়া নিয়ে প্রশ্ন উঠত বার বার। কিন্তু সময় বদলেছে। এখন বয়সের সঙ্গে সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের আরও নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে। এমনই পরিবর্তনের প্রসঙ্গ তুলতে গিয়ে আমির খান ও সইফ আলি খানের উদাহরণ দিলেন অভিনেত্রী সোনালি কুলকর্ণী।

‘ভারত’ ছবিতে সলমন খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি। অথচ বাস্তবে তিনি সলমনের চেয়ে বয়সে ছোট। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পুরুষ অভিনেতারা দীর্ঘ সময় তরুণ নায়কের চরিত্রে অভিনয় করতে পারলেও মহিলাদের ক্ষেত্রে কেন সেই সুযোগ তুলনামূলক কম? সোনালির মতে, পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে।

এক সময়ে বিয়ের পর অভিনেত্রীদের নায়িকার চরিত্র পাওয়া কঠিন হয়ে যেত। কিন্তু এখন সেই ধারণা অনেকটাই বদলেছে বলে মনে করেন সোনালি। তাঁর বক্তব্য, দর্শকই প্রমাণ করেছেন যে নায়ক-নায়িকা দু’জনেরই বিয়ে হতে পারে, সন্তান থাকতে পারে, পরিবার থাকতে পারে—তবুও তাঁরা পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন।

বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ভাষার ছবি এবং সিরিজ় সহজেই দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে অভিনেতাদের সামনে চরিত্র বাছাইয়ের সুযোগও বেড়েছে। সোনালির মতে, যে অভিনেতারা এখনও শুধুই তরুণ নায়কের পরিচয়ে আটকে থাকতে চান, তাঁদের জন্য বরং খারাপ লাগে। পুরুষ কিংবা মহিলা—ভাল অভিনেতারা এখন নিজেদের প্রতিভা নিয়ে নানা রকম পরীক্ষা করতে চাইছেন।

এই প্রসঙ্গেই সোনালি তাঁর ‘দিল চাহতা হ্যায়’-এর সহ-অভিনেতা সইফ আলি খান এবং আমির খানের কথা বলেন। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে দু’জনেই আরও পরিণত ও বৈচিত্রময় চরিত্র বেছে নিচ্ছেন। সইফের উদাহরণ দিয়ে সোনালি বলেন, অভিনেতার নিজের বয়স নিয়ে কোনও ভয় থাকা উচিত নয়। তরুণ সন্তানের বাবা, আবার প্রেমে পড়ছেন—এমন চরিত্রেও সইফকে স্বচ্ছন্দে দেখা যাচ্ছে।

তবে আমিরকে নিয়ে সোনালির উচ্ছ্বাস আরও বেশি। ‘দঙ্গল’-এর উদাহরণ টেনে তিনি জানান, ছবিতে আমির যে ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করেছিলেন, তা ছিল যথেষ্ট সাহসী সিদ্ধান্ত। এক সময় যে আমির খানের পোস্টার দেখে মেয়েরা মুগ্ধ হতেন, তাঁকে বিয়ে করার স্বপ্ন দেখতেন, সেই তারকাই পর্দায় কোনও কৃত্রিম তরুণ চেহারা না রেখে কয়েকটি মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।

সোনালির মতে, ভাল অভিনেতাদের কাছে এখন বয়স কোনও বাধা নয়। বরং বয়সের সঙ্গে নতুন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরাই তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। নায়ক হিসেবে চিরতরুণ থাকার প্রতিযোগিতার বদলে অভিনয়ের পরিধি বাড়ানোর দিকেই নজর দিচ্ছেন অনেক তারকা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *