মুরগি হোক বা পাঁঠার ঝোল, বাড়িতেই বানিয়ে নিন মিট মশলা, রইল সহজ রেসিপি

মুরগি হোক বা পাঁঠার ঝোল! মাংস রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ মশলা। বাজারে তৈরি ‘মিট মশলা’ পাওয়া গেলেও তাতে কী কী উপকরণ রয়েছে, তা নিয়ে অনেকেরই সংশয়…

October 4, 2026
1 min read

মুরগি হোক বা পাঁঠার ঝোল!

মাংস রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ মশলা। বাজারে তৈরি ‘মিট মশলা’ পাওয়া গেলেও তাতে কী কী উপকরণ রয়েছে, তা নিয়ে অনেকেরই সংশয় থাকে। তাই চাইলে নিজের পছন্দের গোটা মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিট মশলা। ঠিক ভাবে সংরক্ষণ করলে কয়েক মাস ব্যবহারও করা যাবে।

কী কী লাগবে?

২ টেবিল চামচ গোটা ধনে, ২ টেবিল চামচ গোটা জিরে, ৪-৫টি শুকনো লঙ্কা, ২ টেবিল চামচ গোলমরিচ, ৪-৫টি ছোট এলাচ, ৩-৪টি বড় এলাচ, ৩-৪ টুকরো দারচিনি, ২ টেবিল চামচ লবঙ্গ, ২ টুকরো শুকনো আদা, ১ টেবিল চামচ জয়িত্রী, ২ টেবিল চামচ মৌরী এবং ১ টুকরো জায়ফল নিন। শেষে ২ টেবিল চামচ কসৌরি মেথি, সামান্য হলুদগুঁড়ো ও হিং লাগবে।

কী ভাবে বানাবেন?

প্রথমে একটি কড়াই ভাল করে গরম করে নিন। তাতে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো আদা, জয়িত্রী, মৌরী ও জায়ফল দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। খুন্তি দিয়ে নিয়মিত নাড়বেন, যাতে কোনও মশলা পুড়ে না যায়।

মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কসৌরি মেথি দিয়ে আরও কিছু ক্ষণ নেড়ে আঁচ বন্ধ করে দিন। গোটা মশলা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এর পর সামান্য হলুদগুঁড়ো ও হিং দিয়ে মিক্সারে মিহি করে গুঁড়ো করে নিন। চাইলে হিং ও হলুদ না-ও দিতে পারেন।

তৈরি মশলা শুকনো, পরিষ্কার এবং বায়ুনিরোধী কৌটায় ভরে রাখুন। একসঙ্গে পুরো কৌটো বার বার খোলার বদলে অল্প অল্প করে আলাদা পাত্রে রাখলে ভাল। এতে মূল মশলায় জলীয়বাষ্প ঢোকার সম্ভাবনা কমবে এবং দীর্ঘ দিন গন্ধও বজায় থাকবে।

এই মিট মশলা মুরগির ঝোল, পাঁঠার মাংস, কষা মাংস কিংবা অন্য আমিষ পদে অল্প পরিমাণে ব্যবহার করলেই রান্নায় মশলার গভীর গন্ধ ও স্বাদ যোগ হবে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *