এশিয়াডে সোনার খরা কাটালেন নীরু, মহিলা ট্র্যাপে ইতিহাস গড়ে পঞ্চম সোনা ভারতের

এশিয়াডে সোনার খরা কাটালেন নীরু! এশিয়ান গেমসে কয়েক দিন ধরে সোনার অপেক্ষায় ছিল ভারত। সেই অপেক্ষার অবসান ঘটালেন শুটার নীরু ধঁধা। মঙ্গলবার মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে শুধু ভারতের…

September 29, 2026
0 min read

এশিয়াডে সোনার খরা কাটালেন নীরু!

এশিয়ান গেমসে কয়েক দিন ধরে সোনার অপেক্ষায় ছিল ভারত। সেই অপেক্ষার অবসান ঘটালেন শুটার নীরু ধঁধা। মঙ্গলবার মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে শুধু ভারতের পদকভান্ডারে পঞ্চম সোনা যোগ করেননি, গড়েছেন নতুন ইতিহাসও। তিনিই এশিয়ান গেমসের ইতিহাসে মহিলা ব্যক্তিগত ট্র্যাপে সোনা জেতা প্রথম ভারতীয় শুটার।

ফাইনালে নীরুর দাপট ছিল শুরু থেকেই। ছয় সিরিজ মিলিয়ে ৩০টির মধ্যে ২৮টি শট নিখুঁত ভাবে লক্ষ্যভেদ করেন তিনি। তাঁর এই স্কোর নতুন এশিয়ান রেকর্ডও তৈরি করেছে। আগের রেকর্ড ছিল ২৪। চিনের সুন ইউনঙ ২৬ পয়েন্ট নিয়ে রুপো এবং কুয়েতের হাজর আবদুলমালিক ২১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন।

ফাইনালের আগে থেকেই ছন্দে ছিলেন নীরু। যোগ্যতা পর্বে ১২৫টির মধ্যে ১১৮টি শট মেরে শীর্ষস্থানীয়দের মধ্যে ছিলেন তিনি। এশিয়াডের একই দিনে মহিলাদের ট্র্যাপ দলগত ইভেন্টেও রুপো জিতেছিলেন নীরু, আশিমা আহলাওয়াত ও মনীষা কীর। ফলে ব্যক্তিগত সোনার সঙ্গে এ বারের এশিয়াডে নীরুর পদকসংখ্যা দাঁড়াল দু’টি।

নীরুর এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ পরিশ্রমের গল্প। হরিয়ানার জিন্দের এই শুটার তাঁর তুতো ভাই লক্ষ্য শেওরানের সাফল্য দেখে শুটিংয়ে আসেন। ২০১৮ সালের এশিয়ান গেমসে লক্ষ্য পুরুষদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছিলেন। সেই সাফল্যই নীরুকে অনুপ্রাণিত করেছিল।

ভারতীয় সেনাবাহিনীতে নীরু সুবেদার পদে কর্মরত। আন্তর্জাতিক মঞ্চেও গত কয়েক বছরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। চলতি বছর লোনাটো শটগান বিশ্বকাপে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা ট্র্যাপ শুটার হিসাবে এই নজির গড়েছিলেন।

এশিয়াডের মঞ্চে সেই ধারাই আরও বড় সাফল্যে বদলে গেল। দলগত রুপোর পর ব্যক্তিগত সোনা—নীরুর হাত ধরে শুটিংয়ে আবারও সাফল্যের আলো দেখল ভারত।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *