সৌরভের বায়োপিকের শুটিং ঘিরে বিতর্ক!
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং ঘিরে এ বার বিতর্ক তৈরি হল ইংল্যান্ডে। একটি কাউন্টি ম্যাচের আগে মাঠে ‘বলিউড সিনেমা’র শুটিং হওয়ার কারণে পিচের প্রস্তুতিতে সমস্যা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যদিও শৃঙ্খলারক্ষা কমিটি সেই শুটিংকেই পিচ খারাপ হওয়ার মূল কারণ হিসেবে মানেনি। তবে ম্যাচে পিচের মান খারাপ থাকায় লিস্টারশায়ারকে বড় শাস্তির মুখে পড়তে হয়েছে।
ঘটনাটি লিস্টারশায়ারে। গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে পিচের পরিস্থিতি নিয়ে অভিযোগ ওঠে। ক্রিকেট রেগুলেটর সংস্থার শুনানিতে লিস্টারশায়ারের প্রধান পিচ নির্মাতা ক্যালাম লিউইন দাবি করেন, ম্যাচের মাত্র চার দিন আগে সূচির বাইরে একটি বলিউড ছবির শুটিং হয়েছিল মাঠে। তাঁর বক্তব্য, এর ফলে পিচের উপর প্রয়োজনীয় কাজ করার সুযোগ পাননি তিনি।
লিউইনের দাবি, ওই সময়ে পিচের পরিস্থিতি এমনিতেই কঠিন ছিল। এর আগে প্রায় ১০ সপ্তাহের মধ্যে সেখানে দু’টি টি-টোয়েন্টি ম্যাচও হয়েছিল। তার উপর প্রচণ্ড গরম, প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রার প্রভাবও পড়েছিল। শুটিংয়ের কারণে পিচ ঢেকে রাখার সুযোগও তিনি পাননি বলে শুনানিতে জানান লিস্টারশায়ারের পিচ নির্মাতা।
তবে শৃঙ্খলারক্ষা কমিটি লিউইনের যুক্তি পুরোপুরি গ্রহণ করেনি। তাদের পর্যবেক্ষণ, শুটিং হয়েছিল মাত্র এক দিন। ফলে শুধুমাত্র সেই কারণে পিচের এতটা অবনতি হওয়ার কথা নয়। ম্যাচে পিচে প্রচুর ফাটল তৈরি হয়েছিল এবং বাউন্সও ছিল অনিয়ন্ত্রিত।
ম্যাচ রেফারি ইয়ান রামেজ পিচের সমস্যার ৪৩টি উদাহরণ তুলে ধরেছিলেন। তার ভিত্তিতেই লিস্টারশায়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ, বায়োপিকের শুটিং নিয়ে অভিযোগ থাকলেও পিচের সামগ্রিক মান খারাপ হওয়ার দায় থেকে কাউন্টি দলটি রেহাই পায়নি।
শাস্তিও কম হয়নি। লিস্টারশায়ারের মোট ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে গ্ল্যামারগনের বিরুদ্ধে ম্যাচে পাওয়া ১৯ পয়েন্টের পাশাপাশি আরও আট পয়েন্ট বাদ দেওয়া হয়েছে। এর ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে ওঠার সুযোগ হারিয়েছে তারা।
এর সঙ্গে প্রায় পাঁচ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লিস্টারশায়ারকে। ফলে সৌরভের বায়োপিকের শুটিংয়ের প্রসঙ্গটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেও, শেষ পর্যন্ত কাউন্টি ক্লাবটির বিরুদ্ধে শাস্তির কারণ হয়েছে ম্যাচের পিচের মান এবং তার জন্য নির্ধারিত দায়।
সৌরভের বায়োপিকের শুটিং ইংল্যান্ডে চলাকালীন এই ঘটনা তাই ক্রিকেটের মাঠের একটি আলাদা বিতর্ক তৈরি করল। তবে শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু এক দিনের শুটিংকে পিচ নষ্ট হওয়ার একমাত্র কারণ হিসেবে ধরা হয়নি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।