রবি কিশনকে ঘরে বন্দি করে রাখতে চান স্ত্রী! প্রীতি কেন এমন কথা বললেন, জানালেন অভিনেতা

রবি কিশনকে ঘরে বন্দি করে রাখতে চান স্ত্রী! কিশন। তাঁর গান থেকে শুরু করে হাঁটার ধরন, এমনকি বিভিন্ন মন্তব্যও এখন নিয়মিত আলোচনার বিষয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, মজা করে…

August 12, 2026
1 min read

রবি কিশনকে ঘরে বন্দি করে রাখতে চান স্ত্রী!

কিশন। তাঁর গান থেকে শুরু করে হাঁটার ধরন, এমনকি বিভিন্ন মন্তব্যও এখন নিয়মিত আলোচনার বিষয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, মজা করে হলেও অভিনেতাকে বাড়িতে আটকে রাখার কথা বলেছেন তাঁর স্ত্রী প্রীতি। কেন এমন কথা বললেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি জানিয়েছেন, তাঁর ভাইরাল হয়ে ওঠা নিয়ে স্ত্রী প্রীতি মজা করে তাঁকে বাড়ির মধ্যে আটকে রাখার কথা বলেছেন। অভিনেতার কথায়, তিনি যত বার বাড়ির বাইরে বেরোন, তত বারই কোনও না কোনও কারণে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

রবি বলেন, “আমার স্ত্রী বলেছিল, ‘তুমি বাড়ি থেকে বেরোলেই ভাইরাল হয়ে যাও।’” এর পর ছেলেমেয়েদের উদ্দেশে প্রীতি নাকি বলেছিলেন, তাঁকে একটি ঘরে তালাবন্দি করে রাখলেই আর বাইরে বেরোতে পারবেন না, ফলে ভাইরালও হবেন না!

স্ত্রীর এই মজার মন্তব্যের সঙ্গে নিজের জীবনের একটি পুরনো অধ্যায়েরও মিল খুঁজে পেয়েছেন রবি। অভিনেতা জানিয়েছেন, কেরিয়ারের একটি সময়ে একসঙ্গে বহু ছবিতে কাজ করতে গিয়ে তাঁর মধ্যে অহঙ্কার তৈরি হয়েছিল। তখন তাঁকে ‘বিগ্‌বস’-এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রীতিই।

রবির কথায়, সেই সময় তাঁর হাতে প্রচুর কাজ ছিল। দিনে তিনটি শিফ্‌টে কাজ করতেন এবং একই সঙ্গে ১৭টি ছবিতে অভিনয় করছিলেন। এক সেট থেকে অন্য সেটে যাওয়ার পথে গাড়ির মধ্যেই ঘুমিয়ে নিতেন। এমনও হয়েছে, একই স্টুডিয়োয় একই সময়ে পাঁচটি ছবির শুটিং করেছেন তিনি।

এই ব্যস্ততার মধ্যেই নিজের মধ্যে অহঙ্কার তৈরি হচ্ছে বলে মনে হয়েছিল তাঁর স্ত্রী প্রীতির। তাই রবি কিশনকে তিন মাসের জন্য ‘বিগ্‌বস’-এর ঘরে পাঠিয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, “ওর মনে হয়েছিল, আমি পাগল হয়ে যাচ্ছি।”

‘বিগ্‌বস’-এ থাকার অভিজ্ঞতা তাঁর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল বলেও জানিয়েছেন রবি। ওই রিয়্যালিটি শোয়ে থাকার পর জীবনকে আরও গুছিয়ে নিতে শিখেছিলেন বলে দাবি অভিনেতার।

রবি কিশন এবং প্রীতি শুক্ল ১৯৯৩ সালে বিয়ে করেন। তাঁদের তিন কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। স্ত্রীকে নিয়ে রবির এই বক্তব্য ফের নেটমাধ্যমে আলোচনার জন্ম দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *