রেমো ডি’সুজার ছবিতে বলিউডে অভিষেক এলভিশ যাদবের, টাইগার শ্রফের সঙ্গে নতুন যাত্রা

রেমো ডি’সুজার ছবিতে বলিউডে অভিষেক এলভিশ যাদবের! ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর থেকে রিয়্যালিটি শোর পরিচিত মুখ— এবার সেই পথ পেরিয়ে বলিউডে বড়পর্দার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এলভিশ যাদব। পরিচালক…

August 1, 2026
1 min read

রেমো ডি’সুজার ছবিতে বলিউডে অভিষেক এলভিশ যাদবের!

ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর থেকে রিয়্যালিটি শোর পরিচিত মুখ— এবার সেই পথ পেরিয়ে বলিউডে বড়পর্দার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এলভিশ যাদব। পরিচালক রেমো ডি’সুজার নতুন ছবিতে টাইগার শ্রফ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন অনুরাগীরা।

সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের স্বামী ভিকি জৈন তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘ভিজে ফ্রেমস’-এর ঘোষণা করেন। সেই ব্যানারের প্রথম ছবিতেই অভিনয় করছেন এলভিশ। এখনও ছবির নাম প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, এটি একটি বড় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম কিস্তি হতে চলেছে এবং ১ অগস্ট থেকেই ছবির শুটিং শুরু হয়েছে।

এই ঘোষণার পর থেকেই এলভিশের অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এক ভক্ত লেখেন, “বহু বছরের কঠোর পরিশ্রমের ফল অবশেষে মিলল। তোমার জন্য গর্বিত।” অন্য একজনের মন্তব্য, “প্রতিবারের মতো এ বারও সমালোচকদের ভুল প্রমাণ করো।” আবার কেউ লিখেছেন, “ইউটিউব থেকে টিভি, আর এখন বড়পর্দা— তোমার যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জনের পর এলভিশ ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী হয়ে সারা দেশে পরিচিতি পান। এরপর ‘প্লেগ্রাউন্ড’, ‘এমটিভি রোডিজ় এক্সএক্স: ডবল ক্রস’ এবং ‘লাফটার শেফস’-এর মতো একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ নিয়ে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন। গত বছর ‘ঔকাত কে বাহর’ ওয়েব সিরিজ়ে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে প্রথম পদক্ষেপ রাখলেও, এই ছবিই তাঁর প্রথম বড় বলিউড প্রজেক্ট।

অন্য দিকে, এই ছবির মাধ্যমে পরিচালক রেমো ডি’সুজা ও টাইগার শ্রফ দ্বিতীয় বার একসঙ্গে কাজ করছেন। এর আগে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আ ফ্লাইং জাট’-এ তাঁদের জুটি দেখা গিয়েছিল। যদিও সেই ছবি বক্স অফিসে বড় সাফল্য পায়নি, তবে নতুন অ্যাকশন ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, ডিজিটাল দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর বড়পর্দাতেও এলভিশ যাদব একই ভাবে দর্শকদের মন জয় করতে পারেন কি না। তাঁর এই নতুন ইনিংস ঘিরে বলিউড ও অনুরাগীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *