অমিতাভ থেকে পঙ্কজ!
বাঙালির কাছে জামাইষষ্ঠী শুধু একটি উৎসব নয়, জামাইকে ঘিরে ভালোবাসা ও যত্নের এক বিশেষ দিন। আর বলিউডের দিকে তাকালে দেখা যায়, অনেক জনপ্রিয় অভিনেতার জীবনেই বাঙালি কন্যারা হয়ে উঠেছেন তাঁদের সবচেয়ে বড় ভরসা। কঠিন সময়ে পাশে থাকা থেকে শুরু করে সাফল্যের পথে উৎসাহ দেওয়া— বহু তারকার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁদের বাঙালি জীবনসঙ্গীরা।
তালিকায় রয়েছেন Amitabh Bachchan থেকে Pankaj Tripathi, Irrfan Khan, Ajay Devgn-এর মতো অভিনেতারা। তাঁরা নিজেরা বাঙালি না হলেও, বিয়ের সূত্রে হয়ে উঠেছেন বাংলার জামাই।
অমিতাভ-জয়া: দীর্ঘ পাঁচ দশকের সঙ্গ
Amitabh Bachchan ও Jaya Bachchan-এর সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত দাম্পত্য। তাঁদের পরিচয়ের সময় জয়া ছিলেন প্রতিষ্ঠিত অভিনেত্রী, কাজ করেছেন Satyajit Ray-এর মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গেও। অন্য দিকে, অমিতাভ তখনও বলিউডে নিজের জায়গা তৈরি করার লড়াইয়ে।
‘গুড্ডি’-র সেটে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে ‘জ়ঞ্জির’-এর সাফল্যের সময় জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন তাঁরা। তবে শুধু সাফল্যের সময় নয়, অমিতাভের কেরিয়ারের কঠিন সময়েও জয়া ছিলেন তাঁর পাশে। একের পর এক ছবি ব্যর্থ হওয়া, প্রযোজনা সংস্থার আর্থিক সমস্যা— সব পরিস্থিতি একসঙ্গে সামলেছেন তাঁরা।
পঙ্কজ-মৃদুলা: সংগ্রামের দিনগুলির সঙ্গী
Pankaj Tripathi আজ বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেও তাঁর পথচলা সহজ ছিল না। কেরিয়ারের শুরুর দিকে নিয়মিত আয় ছিল না। সেই সময় স্ত্রী Mridula Tripathi-র উপার্জনেই চলত সংসার।
পঙ্কজ নিজেই জানিয়েছেন, সেই সময় অভাব থাকলেও জীবনে আনন্দের কমতি ছিল না। ছোট ঘর, সীমিত সামর্থ্য আর একটি বাইক— এই নিয়েই তাঁরা সুন্দর সময় কাটিয়েছেন। বহু বাধা সত্ত্বেও তাঁদের সম্পর্ক আজও অটুট।
ইরফান-সুতপা: লড়াইয়ের শেষ দিন পর্যন্ত পাশে
Irrfan Khan ও Sutapa Sikdar-এর সম্পর্ক শুরু হয়েছিল National School of Drama-এ পড়ার সময়। অভিনয় ও শিল্পের প্রতি ভালোবাসাই তাঁদের কাছাকাছি এনেছিল।
ইরফানের সংগ্রামের সময় সুতপা সব সময় পাশে ছিলেন। পরে ইরফান আন্তর্জাতিক খ্যাতি পেলেও তাঁদের সম্পর্কের ভিত একই রকম শক্ত ছিল। ২০১৮ সালে ইরফানের গুরুতর অসুস্থতার সময়ও শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গী ছিলেন সুতপা।
সৌরভ-বর্ণালী: একসঙ্গে পথচলা
অভিনেতা ও পরিচালক Saurabh Shukla-র জীবনেও বাঙালি জীবনসঙ্গী Barnali Ray-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেরিয়ারের শুরুর দিনগুলিতে দু’জনেই সংগ্রাম করেছেন। পরে সাফল্য এলেও তাঁদের সম্পর্কের বন্ধন একই রকম থেকেছে।
অজয়-কাজল: বন্ধুত্ব থেকে দাম্পত্য
Ajay Devgn ও Kajol-এর প্রেমের গল্প শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। বিয়ের পর পরিবারকে গুরুত্ব দিয়ে কিছু সময় অভিনয় থেকে দূরে ছিলেন কাজল। অজয়ের কেরিয়ারের ওঠাপড়ার সময়ও তিনি ছিলেন অভিনেতার অন্যতম বড় ভরসা।
বলিউডের এই তারকা দম্পতিদের গল্পে বার বার উঠে আসে একই ছবি— সাফল্যের আলোয় নয়, কঠিন সময়েও পাশে থাকা মানুষই হয়ে ওঠেন প্রকৃত জীবনসঙ্গী। আর সেই কারণেই হয়তো বলিউডের অনেক জনপ্রিয় অভিনেতাই আজ গর্বের সঙ্গে বাংলার জামাই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?