গৌরী স্প্র্যাটের সঙ্গে জুলাইয়ে ঘর বাঁধার জোর জল্পনা!
বলিউডে ফের চর্চার কেন্দ্রে Aamir Khan। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী Gauri Spratt-এর সঙ্গে আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বিয়ে করতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত আমির বা গৌরী— কেউই আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা স্বীকার করেননি।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। পরিবার এবং খুব কাছের বন্ধুদের নিয়েই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
আমির প্রথমবার প্রকাশ্যে গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান ২০২৫ সালে তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। এরপর থেকে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে আমির গৌরীকে নিয়ে খোলামেলা কথাও বলেছেন। তিনি জানিয়েছেন, গৌরীর সঙ্গে সম্পর্ক তাঁর জীবনে শান্তি ও পরিপূর্ণতার অনুভূতি এনে দিয়েছে। এমনকি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মনের দিক থেকে আমি ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত।”
আমিরের ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি প্রথমে রিনা দত্তকে এবং পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। দুই সম্পর্কই পরবর্তীতে বিচ্ছেদে শেষ হলেও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
তাই জুলাই মাসে সত্যিই যদি বিয়ের ঘণ্টা বাজে, তা হলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। তবে আপাতত বিষয়টি জল্পনার স্তরেই রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতেই হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?