পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা, দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা

পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা! বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন Mamata Banerjee। বৈঠকে একদিকে যেমন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তেমনই…

May 16, 2026
1 min read

পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা!

বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন Mamata Banerjee। বৈঠকে একদিকে যেমন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তেমনই দল ছাড়ার ইঙ্গিত দেওয়া নেতাদের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী।

তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মমতা বলেন,
“যাঁরা দল ছাড়তে চান, ছাড়তে পারেন। বাকি যাঁরা পড়ে থাকবেন, তাঁরাই আসল সোনা। তাঁদের নিয়েই সংগঠন আরও শক্তিশালী হবে।”

কমিশনের কাছে সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পরাজিত প্রার্থীরা গণনাকেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের ই-মেল করবেন। পাশাপাশি, গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানানো হবে নির্বাচন কমিশনের কাছে।

দলীয় নেতৃত্বের অভিযোগ, ভোট গণনার সময়ে একাধিক ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে। সেই প্রসঙ্গে ভোটে দায়িত্ব সামলানো কিছু আধিকারিক পরে কী ভাবে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে এলেন, তা নিয়েও প্রশ্ন তুলতে চায় তৃণমূল।

বৈঠকে অনুপস্থিত পাঁচ প্রার্থী

শুক্রবারের বৈঠকে পাঁচ জন পরাজিত প্রার্থী অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন Raj Chakraborty, Aditi Munshi, Sayantika Banerjee, দেবাংশু ভট্টাচার্য এবং ফিরদৌসি বেগম।

‘নিচুতলার কর্মীরাই দলের সম্পদ’

বৈঠকে মমতা জোর দেন সংগঠন শক্তিশালী করার উপর। তাঁর নির্দেশ, নিচুতলার কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সংগঠনকে নতুন করে গড়ে তুলতে হবে।

তৃণমূল সূত্রের দাবি, বৈঠকে মমতা এ-ও বলেছেন যে পশ্চিমবঙ্গের ভোটে “আসলে কী ঘটেছে”, তা ভবিষ্যতে প্রকাশ্যে আসবে।

ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে তথ্য অনুসন্ধানকারী দল

দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই বিভিন্ন জেলায় তথ্য অনুসন্ধানকারী দল পাঠাবে তৃণমূল। প্রথম পর্যায়ে পূর্ব মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রতিনিধি দল যেতে পারে।

এর পর জেলা নেতৃত্বদের নিয়ে পৃথক বৈঠক করবেন মমতা বলেও সূত্রের খবর।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *