শিখে নিন টানা ২ ঘণ্টা গভীর মনোযোগ ধরে রাখার উপায়!
কোনো কাজ সঠিকভাবে করতে গেলে মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে এই মনোযোগ ধরে রাখা সহজ নয়। অনেক সময় চেষ্টার পরও মন বিক্ষিপ্ত হয়ে যায়। কাজের মান উন্নত করতে এবং দীর্ঘসময় মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে ‘ডিপ ওয়ার্ক’ পদ্ধতি।
ডিপ ওয়ার্ক কী?
‘ডিপ ওয়ার্ক’ ধারণাটি জনপ্রিয় করেছেন মার্কিন লেখক ক্যাল নিউপোর্ট। তাঁর লেখা Deep Work: Rules for Focused Success in a Distracted World বইতে তিনি বলেছেন, “জটিল ও সৃষ্টিশীল কাজের মান উন্নত করতে গভীর মনোযোগের প্রয়োজন।” এই লক্ষ্যেই তৈরি হয়েছে ‘ডিপ ওয়ার্ক’ পদ্ধতি। এর মূল উদ্দেশ্য হলো মনকে বিভ্রান্তি থেকে মুক্ত রেখে নির্দিষ্ট সময় ধরে শুধুমাত্র একটি কাজেই নিবদ্ধ করা।
ডিপ ওয়ার্কের মূল নিয়ম
১. বিভ্রান্তি দূর করুন: মনোযোগ নষ্ট করতে পারে এমন সব কিছু থেকে দূরে থাকুন। ফোনের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেল বা আশপাশের শব্দ—সম্ভব হলে সবই এড়িয়ে চলুন।
২. সময় নির্দিষ্ট করুন: কাজ শুরু করার আগে ঠিক করুন কতক্ষণ মনোযোগ ধরে কাজ করবেন। যেমন, টানা ২ ঘণ্টা কাজ করার লক্ষ্য ঠিক করলে সেই সময়ে কোনোভাবেই মন অন্যদিকে ঘুরতে দেবেন না।
৩. পরিকল্পনা করুন: নির্দিষ্ট সময়কে কাজে লাগাতে পরিকল্পনা জরুরি। কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করুন। যেমন, ২ ঘণ্টাকে চারটি আধঘণ্টার সেশনে ভাগ করে প্রতিটি সময়ে কী কাজ করবেন তা লিখে রাখুন।
মনোযোগ বৃদ্ধিতে ডিপ ওয়ার্কের প্রভাব
১. মনকে শক্তিশালী করে: ক্যাল নিউপোর্টের মতে, মন অনেকটা পেশির মতো। নিয়মিত চর্চায় যেমন পেশি শক্ত হয়, তেমনই ডিপ ওয়ার্ক অভ্যাসে মনোযোগের ক্ষমতা বাড়ে।
২. ডিজিটাল বিভ্রান্তি কমায়: নোটিফিকেশন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার ঝাঁকুনি থেকে মুক্তি দিয়ে মনকে শান্ত রাখে। এতে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
৩. একক কাজে মনোযোগ: ডিপ ওয়ার্ক এক সময়ে একটি কাজেই মনোনিবেশ করতে বাধ্য করে। মস্তিষ্ককে একাধিক বিষয়ে ভাবতে না দিয়ে একটিমাত্র কাজে দক্ষতা বাড়ায়।
উপসংহার
আজকের ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর জীবনে মনোযোগ ধরে রাখা কঠিন। কিন্তু নিয়মিত ডিপ ওয়ার্ক অনুশীলন করলে কাজের গতি ও মান দুটোই বাড়বে। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে গভীর মনোযোগে কাজ করার অভ্যাস গড়ে তুললে আপনি শুধু বেশি ফলপ্রসূ হবেন না, মানসিক চাপও কম অনুভব করবেন।
গাজায় সাংবাদিক হত্যাকাণ্ডে নেতানিয়াহুর দুঃখপ্রকাশ, ইজরায়েলে যুদ্ধবিরোধী বি