ভ্রমণ থেকে ফিরে বারবার অসুস্থ হচ্ছেন? সতর্ক হোন! কারণ হতে পারে আপনার সঙ্গের ব্যাগ

ভ্রমণ থেকে ফিরে বারবার অসুস্থ হচ্ছেন? ভ্রমণের পর বাড়ি ফিরে শরীর খারাপ হয়ে পড়া অনেকের কাছে পরিচিত সমস্যা। কেউ ভাবেন হাওয়া বদলের কারণ, কেউ সন্দেহ করেন খাবার-দাবারকে। কিন্তু সাম্প্রতিক এক…

July 12, 2025
1 min read

ভ্রমণ থেকে ফিরে বারবার অসুস্থ হচ্ছেন?

ভ্রমণের পর বাড়ি ফিরে শরীর খারাপ হয়ে পড়া অনেকের কাছে পরিচিত সমস্যা। কেউ ভাবেন হাওয়া বদলের কারণ, কেউ সন্দেহ করেন খাবার-দাবারকে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—ঘন ঘন অসুস্থতার পিছনে লুকিয়ে থাকতে পারে আপনার সঙ্গের ব্যাগ বা লাগেজ!

অতিমারির পরে অধিকাংশ মানুষ পরিচ্ছন্নতা নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন। বাইরে থেকে এসে জামাকাপড় বদলানো, হাত-মুখ ধোওয়া, স্যানিটাইজ়ার ব্যবহার এখন প্রায় অভ্যাসে পরিণত। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই সেই জিনিসটির কথা, যা গোটা ভ্রমণ জুড়ে আমাদের সঙ্গী ছিল—ট্রলি ব্যাগ বা ব্যাকপ্যাক।

আন্তর্জাতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রলি ব্যাগের চাকায় এবং নিচের অংশে থাকা জীবাণুর ঘনত্ব রাস্তার সাধারণ শৌচালয়ের থেকেও বেশি। গবেষকেরা লন্ডনের একটি ট্রেন স্টেশন থেকে ১০টি বিভিন্ন আকারের ট্রলি ব্যাগ নিয়ে পরীক্ষা করেছেন। তুলনা করার জন্য শৌচালয়ের হাতল ও সিট থেকেও নমুনা সংগ্রহ করা হয়।

ফলাফল অত্যন্ত আশ্চর্যজনক। দেখা গিয়েছে, ট্রলি ব্যাগের চাকায় এবং গায়ে শৌচালয়ের চেয়েও ৫৮ গুণ বেশি জীবাণু লুকিয়ে রয়েছে। এই জীবাণুগুলির মধ্যে রয়েছে স্টেফাইলোকক্কাস, যা ত্বকে সংক্রমণ ঘটাতে পারে। এ ছাড়াও ব্যাসিলাস জাতীয় জীবাণু, যা খাবার বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের জন্য দায়ী।

গবেষণায় আরও উঠে এসেছে, ভ্রমণের সময় ট্রলি ব্যাগ যেভাবে হোটেলের মেঝে, স্টেশনের প্ল্যাটফর্ম, বিমানবন্দরের বিভিন্ন স্থানে রাখা হয়, তাতে লাগেজের গায়ে নানা ধরনের জীবাণু জমে যায়। সেই লাগেজ আবার বাড়ির ভিতরে নিয়ে গেলে ঘরের পরিবেশও দূষিত হয়ে পড়ে। অজান্তেই জীবাণু ছড়াতে শুরু করে এবং সেই কারণে হালকা জ্বর, সর্দি-কাশি কিংবা পেটের সমস্যা দেখা দেয়।

তাহলে কী করা উচিত?

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ থেকে ফিরে প্রথম কাজ হওয়া উচিত ব্যাগের বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করা। কোনও অ্যান্টি-ব্যাকটেরিয়াল স্প্রে বা ডিজ়ইনফেক্টেন্ট দিয়ে লাগেজের চাকাগুলি এবং বাইরের অংশ মুছে নেওয়া প্রয়োজন। হোটেলের ঘরে ঢোকার আগেও চেষ্টা করুন লাগেজের বাইরের অংশ একবার পরিষ্কার করে নেওয়ার।

এছাড়া, যদি সম্ভব হয়, ব্যাগের চাকায় আলাদা কভার ব্যবহার করা যেতে পারে। ঘরে ঢোকার আগে সেই কভার খুলে ফেলে দেওয়া বা ধুয়ে ফেলা উচিত।

ভ্রমণ মানেই আনন্দ, নতুন জায়গা দেখা। কিন্তু সেই আনন্দের পর যেন অসুস্থতার ঝামেলায় পড়তে না হয়, তার জন্য ছোট এই সতর্কতা মেনে চললে উপকার মিলবে। এখন থেকে ভ্রমণের শেষে শুধু হাত-মুখ ধুলেই হবে না, মনে রাখুন—সঙ্গের ব্যাগটিকেও চাই যত্ন ও পরিষ্কার।

ক্রিকেটার চাহালের সঙ্গে নাম জড়ানো আরজে মাহবিশের নতুন চমক, কিনে নিলেন নিজস্ব ক্রিকেট দল!

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *