ইডেন থেকে আইপিএল ফাইনাল সরানো—রাজনীতি না আবহাওয়া? মুখ খুললেন রাজীব শুক্লা

ইডেন থেকে আইপিএল ফাইনাল সরানো! আইপিএল ২০২৫-এ ফাইনাল ম্যাচের ভেন্যু বদল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস…

June 3, 2025
1 min read

ইডেন থেকে আইপিএল ফাইনাল সরানো!

আইপিএল ২০২৫-এ ফাইনাল ম্যাচের ভেন্যু বদল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সরাসরি অভিযোগ করেছেন, “রাজনৈতিক কারণেই ইডেন থেকে ফাইনাল সরানো হয়েছে।” তবে এই দাবি নস্যাৎ করেছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।

বিতর্কের সূত্রপাত আইপিএলের পরিবর্তিত সূচি ঘোষণার পর। বোর্ড জানিয়েছে, এক সপ্তাহের অনিচ্ছাকৃত বিরতির কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রাজীব শুক্লা বলছেন, “প্রথম সূচি অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে ফাইনাল হত কলকাতায়, আর বাকি প্লে-অফ হতো হায়দরাবাদে। কিন্তু মাঝের সেই বিরতির ফলে আবহাওয়ার কথা ভেবে মাঠ বদলাতে হয়েছে। কোনও রাজনৈতিক কারণ নেই। এমনকি সম্প্রচারকারী সংস্থাও চেয়েছিল বদল।”

তবে বাস্তব ছবিটা অন্য কথা বলছে। দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন অহমদাবাদে প্রবল বৃষ্টি হয়ে খেলা শুরু হতে দেরি হয় প্রায় ১৩৫ মিনিট। বিপরীতে, কলকাতায় সেদিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এমনকি সিএবির প্রথম ডিভিশন লিগ ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ইডেনে। ফলে বোর্ডের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবু রাজীব শুক্লা দৃঢ়। তাঁর দাবি, শুধু কলকাতা নয়, দিল্লি, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, চণ্ডীগড়—সব ভেন্যুই বিবেচনায় ছিল। কিন্তু আবহাওয়ার রিপোর্টে দেখা গিয়েছে, নিউ চণ্ডীগড় এবং অহমদাবাদে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কম। তিনি বলেন, “হায়দরাবাদ থেকেও ম্যাচ সরানো হয়েছে। কিন্তু ওরা তো কোনও অভিযোগ করেনি। এটা একেবারে আবহাওনার নিরিখে নেওয়া সিদ্ধান্ত। জল্পনা না ছড়িয়ে আসল তথ্য জানুন।”

যদিও সমালোচকদের একাংশ মনে করছেন, এই যুক্তি প্রশ্নাতীত নয়। কারণ, যখন বৃষ্টির অজুহাতে কলকাতা থেকে ম্যাচ সরানো হল, সেই দিনই অহমদাবাদে খেলা শুরু হতে দেরি হয়েছিল। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকরা আশা করেন নিরপেক্ষ এবং স্বচ্ছ সিদ্ধান্ত। ফলে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও গভীর হতে পারে।

রাজ্য বনাম বোর্ডের এই চাপানউতোরের মাঝে হারিয়ে যাচ্ছে ইডেন গার্ডেন্সের মতো এক ঐতিহাসিক ভেন্যুর মর্যাদা। অথচ এই স্টেডিয়ামই এক সময় ছিল আইপিএলের অন্যতম আবেগঘন কেন্দ্র।

সারা দিন “স্নান করে বেরোলাম” লুক—কীভাবে পাবেন তরতাজা ও সতেজ চুলের জাদু?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *