মেট গালায় ভারতীয় ঐতিহ্যের দীপ্তি! বেনারসি-কন্যা ইশা অম্বানী ঝলকানি নিউ ইয়র্কে

বেনারসি-কন্যা ইশা অম্বানীর ঝলকানি নিউ ইয়র্কে! নিউ ইয়র্কের মেট গালায় গ্ল্যামার আর বৈচিত্র্যের মেলবন্ধনে হাজির ছিলেন বিশ্ব ফ্যাশনের নামজাদা তারকারা। কিন্তু তাঁদের মধ্যেও যেন এক অনন্য উজ্জ্বলতা নিয়ে নজর কাড়লেন…

May 6, 2025
1 min read

বেনারসি-কন্যা ইশা অম্বানীর ঝলকানি নিউ ইয়র্কে!

নিউ ইয়র্কের মেট গালায় গ্ল্যামার আর বৈচিত্র্যের মেলবন্ধনে হাজির ছিলেন বিশ্ব ফ্যাশনের নামজাদা তারকারা। কিন্তু তাঁদের মধ্যেও যেন এক অনন্য উজ্জ্বলতা নিয়ে নজর কাড়লেন ভারতের শিল্প-ঐতিহ্যকে গর্বের সঙ্গে উপস্থাপন করা ইশা অম্বানী। পোষাকে ছিল আধুনিকতার ছাপ, অথচ প্রতিটি ধাপে জড়িয়ে ছিল শিকড়ের গন্ধ—ভারতীয় কৃষ্টি ও কারুকার্যের অনন্য ছোঁয়া।

কলকাতার নকশায় আন্তর্জাতিক ক্যানভাস

ইশার এই অনন্য সাজের কারিগর কলকাতার কন্যা তথা খ্যাতনামা ডিজাইনার অনামিকা খন্না। আন্তর্জাতিক ডিজাইনার হলেও অনামিকার মূল কার্যক্ষেত্র আজও কলকাতা। তাঁর নকশায় তৈরি হয়েছিল ইশার মেট গালা পোশাক—একটি ওয়েস্টকোট, ওয়াইড লেগড প্যান্ট ও লম্বা ওভারকোট, যার প্রতিটি তন্তুতে ছিল ভারতীয় নৈপুণ্যের ছাপ।

ওভারকোটটি তৈরি হয়েছিল হাতে বোনা বেনারসি কাপড় দিয়ে, যার পাড় বরাবর ছিল সূক্ষ্ম জরির কাজ ও ফুলকারি সূচিকর্ম। ওয়েস্টকোটেও ঠাসা ছিল জরদৌসি কাজ। এমনকি বোতামেও ছিল চুনি ও পান্নার মতো দেখতে পাথরের নকশা—যা ভারতীয় রাজকীয়তার স্মৃতি বহন করে।

ঐতিহ্যের সঙ্গে স্টাইলের মেলবন্ধন

ইশার এই পোশাক পরিকল্পনার পেছনে ছিলেন বলিউডের নামী স্টাইলিস্ট অনিতা শ্রফ আদজানিয়া। তিনিই অনামিকার সঙ্গে যোগাযোগ করে তৈরি করেন এই শিল্পসমৃদ্ধ পোষাক। অনিতার কথায়, “ইশা তাঁর মা নীতা অম্বানীর মতোই ভারতীয় শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে আগ্রহী।”

ইশার সাজে কেবল পোশাক নয়, গয়নাতেও ছিল ইতিহাসের ছোঁয়া। গলায় ছিল গুজরাতের জামনগরের (প্রাক্তন নয়ানগর) মহারাজার হীরের নেকলেস, যা তাঁর মায়ের সংগ্রহ থেকে নেওয়া। কোমরে বাঁধা ছিল ভারতীয় রাজাদের পাগড়ির অলঙ্কার, যা ইশার সাজকে করে তোলে আরও রাজকীয়।

চুলে ছিল পাখির নকশার ক্লিপ আর হাতে বিদেশি নকশার আংটি—সেসব ছিল আন্তর্জাতিক ছোঁয়া। কিন্তু সম্পূর্ণ সাজে ভারতীয় ঐতিহ্যের ছায়া ছিল প্রবল।

বলিউডের প্রশংসা, গর্ব ভারতের

ইশার এই ঐতিহ্য-মণ্ডিত সাজ নজর কেড়েছে বলিউডেও। আলিয়া ভট্ট, করিশ্মা কপূর, ক্যাটরিনা কাইফ, ভূমি পেডনেকর থেকে হুমা কুরেশি—অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন ইশার এই শিল্পভিত্তিক ফ্যাশন-চয়নের।

ভারতীয় ভাবনায় আন্তর্জাতিক ফ্যাশন

মেট গালায় এটি ছিল ইশার দ্বিতীয় উপস্থিতি। কিন্তু এবার তিনি শুধুই ফ্যাশন আইকন নন, হয়ে উঠেছেন ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দূত। যখন অন্য তারকারা পাশ্চাত্য ফ্যাশনে সেজেছেন, তখন ইশা তার পোশাক ও সাজগোজে ভারতীয়তার মর্যাদা রক্ষা করেছেন গর্বভরে।

মেট গালার রঙিন মঞ্চে ইশা যেন এক চলমান শিল্পকর্ম—যেখানে মিশেছে কলকাতার সূচিকর্ম, বেনারসের কাপড়, গুজরাতের রাজকীয় গয়না আর ভারতের ঐতিহ্যর সৌন্দর্য।

বিহারের বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধন: একসঙ্গে সব আসনে লড়াইয়ের ঘোষণা তেজস্বী যাদবের

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *