আজকের রাশিফল: ৭ নভেম্বর ২০২৪ – কীভাবে কাটবে আজকের দিন?

আজকের রাশিফল মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) কাজের জায়গায় নিজেকে প্রমাণের সুযোগ আসবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে, তবে আইনি ঝামেলায় পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। বৃষ (২১…

November 7, 2024
1 min read

আজকের রাশিফল

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)


কাজের জায়গায় নিজেকে প্রমাণের সুযোগ আসবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে, তবে আইনি ঝামেলায় পড়তে পারেন, তাই সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আজ কাজে উন্নতি হতে পারে। পরিবারে আত্মীয়রা আসতে পারেন। আর্থিক দিক ভালো যাবে, তবে কাছের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

রাশিফল

মিথুন (২১ মে-২১ জুন)
কাজে উন্নতির জন্য কাউকে রাজি করাতে সফল হবেন। পারিবারিক পরামর্শে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, যা সামাজিক সম্মান বাড়াবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। আর্থিক লাভের আশা আছে, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন হতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ভাল জায়গায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যার সমাধানে উদ্যোগী হবেন। সন্তানের ব্যাপারে চিন্তা হতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। সম্পত্তি কেনার সুযোগ রয়েছে, তবে কিছু বিরোধ হতে পারে। সাবধানে কাজ করুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কাজে অগ্রগতি হবে, তবে আর্থিক লেনদেনে সতর্কতা বজায় রাখুন। সম্পত্তিতে বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। পরিস্থিতি প্রতিকূল হলেও সামঞ্জস্য বজায় রাখুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আর্থিক সমস্যার সমাধানে এখনই পদক্ষেপ নিন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে এবং সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পরিবারে সুখবর আসতে পারে। সামাজিক মেলামেশা বাড়বে। জমিজমা কেনায় সতর্কতা অবলম্বন করুন।

মকর (২২ ডিসেম্বর-২১ জানুয়ারি)
কাজে উন্নতির খবর আসতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। সন্তান নিয়ে কিছু চিন্তা হতে পারে এবং আর্থিক সমস্যা মিটে যাবে।

কুম্ভ (২২ জানুয়ারি-১৯ ফেব্রুয়ারি)
বাড়ি কেনার সুযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে খুব কাছের কেউ ঠকাতে পারে।

মীন (২০ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সম্মানহানির সম্ভাবনা আছে, তাই বিবাদ এড়ানোর চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং পরিবারে সময় কাটান।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় তত্ত্ব অনুসারে, এটি দেওয়া হয়েছে। বিশ্বাসের দায়িত্ব একান্তই পাঠকের।)

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *