৪৬০০ বছরেও অটুট মিশরের গ্রেট পিরামিড! ভূমিকম্পেও কেন টলেনি, মিলল নতুন রহস্যের হদিস

৪৬০০ বছরেও অটুট মিশরের গ্রেট পিরামিড! মিশরের গিজ়ার ‘গ্রেট পিরামিড’ আজও বিশ্বের অন্যতম বিস্ময়। প্রায় ৪৬০০ বছর আগে তৈরি হওয়া এই বিশাল স্থাপত্য এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সময়ের…

May 23, 2026
1 min read

৪৬০০ বছরেও অটুট মিশরের গ্রেট পিরামিড!

মিশরের গিজ়ার ‘গ্রেট পিরামিড’ আজও বিশ্বের অন্যতম বিস্ময়। প্রায় ৪৬০০ বছর আগে তৈরি হওয়া এই বিশাল স্থাপত্য এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সময়ের সঙ্গে ক্ষয় হয়েছে বাইরের অংশে, কিছু পাথরও খসে পড়েছে, কিন্তু মূল কাঠামো প্রায় অক্ষত। অথচ একই সময়ের বহু প্রাচীন নির্মাণ ধ্বংস হয়ে গিয়েছে অনেক আগেই। প্রশ্ন উঠছে, কী এমন বিশেষত্ব রয়েছে এই পিরামিডে?

সম্প্রতি নতুন এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীদের দাবি, গিজ়ার পিরামিডের ভিতরের গঠনই একে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করেছে।

প্রাচীন মিশরের ফারাও খুফুর সমাধির উপর তৈরি হয়েছিল এই পিরামিড। প্রথমে এর উচ্চতা ছিল প্রায় ৪৮১ ফুট, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৪৫৪ ফুটে। প্রায় ২৩ লক্ষ বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি এই স্থাপত্যের মোট ওজন ছিল প্রায় ৬০ লক্ষ মেট্রিক টন।

গবেষকদের মতে, শুধু বিশাল ও নিরেট কাঠামো হওয়ার কারণেই এটি এত দিন টিকে নেই। আসল রহস্য লুকিয়ে রয়েছে পিরামিডের ভিতরের কয়েকটি ফাঁপা কক্ষে।

মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিয়োফিজ়িক্স-এর একদল গবেষক পিরামিডের ভিতরে ও বাইরে বিশেষ কম্পন-সংবেদনশীল যন্ত্র বসিয়ে পরীক্ষা চালান। তাঁরা দেখেন, মাটির স্বাভাবিক কম্পন এবং পিরামিডের নিজস্ব কম্পাঙ্ক এক নয়। এই পার্থক্যের কারণেই ভূমিকম্পের কম্পন পুরোপুরি কাঠামোর ভিতরে ছড়িয়ে পড়তে পারে না।

সহজ ভাষায় বললে, মাটি কাঁপলেও সেই শক্তি পুরোপুরি পিরামিডের গায়ে আঘাত করতে পারে না। ফলে কমে যায় ধ্বংসের সম্ভাবনা।

গবেষণায় আরও দেখা গিয়েছে, পিরামিডের ভিতরের ফাঁপা কক্ষগুলি কম্পনের শক্তিকে ভেঙে দেয়। বিশেষ করে ফারাওয়ের সমাধির উপরের চাপ কমানোর জন্য যে কক্ষগুলি তৈরি করা হয়েছিল, সেগুলিই অনিচ্ছাকৃত ভাবে ‘শক অ্যাবজ়র্বার’-এর মতো কাজ করছে।

বিজ্ঞানীদের মতে, নির্মাতারা হয়তো এই কক্ষগুলি তৈরি করেছিলেন শুধুই ওজনের ভার সামলাতে। কিন্তু সেই নকশাই হাজার হাজার বছর পরে ভূমিকম্প প্রতিরোধে কার্যকর হয়ে উঠেছে।

আশ্চর্যের বিষয়, মিশর খুব বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা না হলেও অতীতে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে সেখানে। ১৯৯২ সালের একটি ভূমিকম্পে পিরামিডের উপরের কিছু পাথর খুলে পড়েছিল ঠিকই, কিন্তু মূল কাঠামো এতটুকুও ক্ষতিগ্রস্ত হয়নি।

গবেষকদের মতে, আধুনিক প্রকৌশলীরা আজও এই প্রাচীন স্থাপত্য থেকে অনেক কিছু শিখতে পারেন। হাজার হাজার বছর আগে তৈরি এই পিরামিড যেন প্রমাণ করে দেয়— প্রযুক্তি শুধু আধুনিক যুগের সম্পদ নয়, প্রাচীন সভ্যতার

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *