সেক্স-পার্টি কাণ্ডে কেরিয়ার শেষ হওয়ার মুখে! সেই রেফারির হাতেই মেসি-ইয়ামালের বিশ্বকাপ ফাইনালের বাঁশি

মেসি-ইয়ামালের বিশ্বকাপ ফাইনালের বাঁশি বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা যে কোনও রেফারির কেরিয়ারের সর্বোচ্চ সম্মান। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণে সেই দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। কিন্তু মাত্র…

July 19, 2026
1 min read

মেসি-ইয়ামালের বিশ্বকাপ ফাইনালের বাঁশি

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা যে কোনও রেফারির কেরিয়ারের সর্বোচ্চ সম্মান। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণে সেই দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। কিন্তু মাত্র ছয় বছর আগে এমন এক বিতর্কে তাঁর নাম জড়িয়েছিল, যাতে অল্পের জন্য শেষ হয়ে যেতে পারত গোটা কেরিয়ার।

২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় এক ব্যক্তিগত পার্টিতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন ভিনচিচ। পরে জানা যায়, সেটি একটি সেক্স র‌্যাকেটের সঙ্গে যুক্ত পার্টি। পুলিশ হানা দিয়ে সেখানে ৯ জন মহিলা ও ২৬ জন পুরুষকে আটক করে। অভিযান থেকে উদ্ধার হয় কোকেন, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং একাধিক আগ্নেয়াস্ত্র।

ঘটনার পর ভিনচিচের নামও তদন্তে উঠে আসে। ফলে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়েও শুরু হয় জোর জল্পনা। তবে তদন্তে পুলিশ জানতে পারে, ওই পার্টির আয়োজন বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। তিনি তদন্তে সাক্ষ্য দেন এবং পরে মুক্তি পান।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে ভিনচিচ বলেন, “আমাকে শুধু মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে কী ধরনের আয়োজন ছিল, সে বিষয়ে আমার কোনও ধারণাই ছিল না। আমরা পৌঁছনোর কিছুক্ষণ পরেই পুলিশ আসে। আমি সব তথ্য দিই এবং তদন্তে সহযোগিতা করি। কিন্তু ওই একটি ভুল সিদ্ধান্ত আমার কেরিয়ার শেষ করে দিতে পারত।”

এই ঘটনার পরও নিজের পেশাদারিত্ব বজায় রেখে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই স্বীকৃতিই মিলেছে এবার, যখন ফিফা তাঁকে বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব দিয়েছে।

৪৬ বছর বয়সী ভিনচিচ এর আগেও বড় মঞ্চে ম্যাচ পরিচালনা করেছেন। কাতার বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচে বাঁশি ধরেছিলেন। ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে ব্রাজিল–মরক্কো এবং জর্ডন–আলজেরিয়া ম্যাচ পরিচালনা করেন। পরে নকআউট পর্বে মেক্সিকো–ইকুয়েডর ম্যাচেও দায়িত্ব সামলান। ফাইনাল হবে এই আসরে তাঁর চতুর্থ ম্যাচ।

আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, সৌদি আরবের বিরুদ্ধে ঐতিহাসিক হারের সময়ও রেফারি ছিলেন ভিনচিচ।

স্পেনের ম্যাচেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের প্রীতি ম্যাচ থেকে শুরু করে ইউরো ২০২০, ২০২৩ উয়েফা নেশনস লিগ এবং ইউরো ২০২৪-এ স্পেনের গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে তাঁর ওপরই ভরসা রেখেছিল উয়েফা।

বিশ্বকাপ ফাইনালে ভিনচিচকে সহায়তা করবেন তাঁরই স্বদেশীয় সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক এবং আন্দ্রাজ কোভিচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডনের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ

ফিফার রেফারি কমিটির প্রধান Pierluigi Collina ভিনচিচকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ফাইনালে তিনি বিশেষ সোনালি ব্যাজ-সহ জার্সি পরে ম্যাচ পরিচালনা করবেন, যা বিশ্বকাপের রেফারিদের জন্য অন্যতম সম্মানের প্রতীক।

বিতর্কের অন্ধকার থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দায়িত্ব পাওয়া— স্লাভকো ভিনচিচের কেরিয়ারের এই অধ্যায় তাই অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *