সামনে ব্রাজ়িল, তবু ভয় নয়, নিজেদের সেরাটাই দিতে চান খালিদ-আনোয়ার

সামনে ব্রাজ়িল, তবু ভয় নয়! শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজ়িলের মতো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর ফারাক থাকলেও ম্যাচের আগে ভয় বা অতিরিক্ত…

October 2, 2026
1 min read

সামনে ব্রাজ়িল, তবু ভয় নয়!

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজ়িলের মতো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর ফারাক থাকলেও ম্যাচের আগে ভয় বা অতিরিক্ত চাপকে গুরুত্ব দিতে চাইছে না ভারতীয় শিবির। কোচ খালিদ জামিলের বার্তা পরিষ্কার—চাপ থাকবেই, কিন্তু মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। একই সুর ডিফেন্ডার আনোয়ার আলির গলাতেও।

শুক্রবার সাংবাদিক বৈঠকের আগে ভারতের কোচের সঙ্গে দেখা হয় ব্রাজ়িলের কোচ কার্লো আনচেলোত্তির। খালিদকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান আনচেলোত্তি। দু’জনে ছবিও তোলেন। সেই প্রসঙ্গে খালিদের সংক্ষিপ্ত উত্তর, “উনি আমাকে শুধু শুভেচ্ছা জানিয়েছেন।”

তবে ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বেশ দৃঢ় দেখিয়েছে খালিদের মনোভাব। তিনি বলেন, “একটা ভাল ম্যাচ হতে চলেছে। ব্রাজ়িলের মতো দলের বিরুদ্ধে রোজ রোজ খেলব না। ফুটবলারদের কাছে এটা দারুণ সুযোগ। ওরাও উত্তেজিত এবং সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছে।”

ম্যাচের গুরুত্বের সঙ্গে চাপও যে থাকবে, তা স্বীকার করেছেন খালিদ। তবে সেই চাপকে মাথায় না রেখে মাঠের খেলাতেই মন দিতে চান তিনি। ভারতীয় কোচের কথায়, “চাপ তো থাকবেই। আপাতত শুধু ব্রাজ়িলকে নিয়েই ভাবছি। মাথায় একটাই কথা ঘুরছে—মাঠে নামো এবং নিজের সেরাটা দাও।”

ব্রাজ়িলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী আনোয়ারও। পানামার বিরুদ্ধে আগের ম্যাচে ভাল খেলার পর আরও একটি বড় পরীক্ষায় নিজেদের উজাড় করে দিতে চান ভারতীয় ডিফেন্ডার। তিনি বলেন, “আগের ম্যাচে ভাল খেলেছি। কাল আর একটা বড় ম্যাচ এবং আমরা ১০০ শতাংশ দেব। যে পরিকল্পনা করেছি, তা কাজে লাগাতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। সকলের কাছেই এটা অন্য রকম মুহূর্ত। তা পুরোপুরি কাজে লাগাতে হবে।”

তবে পানামা ম্যাচের সঙ্গে ব্রাজ়িলের ম্যাচের পার্থক্যও মাথায় রাখছেন আনোয়ার। তাঁর মতে, ব্রাজ়িলের খেলার ধরন আলাদা হওয়ায় ম্যাচের পরিস্থিতি বুঝে কৌশল বদলাতে হতে পারে।

আনোয়ার বলেন, “আমাদের শান্ত থাকতে হবে। সকলেই জানে ব্রাজ়িল কী ভাবে খেলে। পানামার থেকে ওদের কৌশল আলাদা হবে। তাই মাঠে নেমে আগে দেখতে হবে ওরা কেমন খেলছে। তার পর নিজেদের কৌশল কাজে লাগাতে হবে।”

শনিবার যুবভারতীর গ্যালারিতে থাকবে বিপুল সমর্থন। সেই আবহে বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের সামনে কঠিন পরীক্ষা। খালিদ-আনোয়ারদের বার্তা অবশ্য একটাই—নামটা ব্রাজ়িল হলেও মাঠে নেমে নিজেদের খেলাটাই খেলতে হবে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *