সহকারীর বাড়ির সামনে গুলি, দিলজিৎকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ—রাজনীতিতে আসার চাপের অভিযোগ তুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

দিলজিৎকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ! পাঞ্জাবি গায়ক ও আন্তর্জাতিক তারকা দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহকারী গুরপ্রতাপ কাঙের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটিকে…

May 14, 2026
0 min read

দিলজিৎকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ!

পাঞ্জাবি গায়ক ও আন্তর্জাতিক তারকা দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহকারী গুরপ্রতাপ কাঙের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নিরাপত্তা ও ষড়যন্ত্র নিয়ে নানা প্রশ্ন।

ঘটনার সময় দিলজিৎ বিদেশে কানাডার বিভিন্ন শহরে কনসার্টে ব্যস্ত ছিলেন। সম্প্রতি তাঁর কয়েকটি অনুষ্ঠানে খলিস্তানি পতাকা দেখানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই সময় মঞ্চ থেকেই কড়া প্রতিক্রিয়া দেন গায়ক। তিনি জানান, ভবিষ্যতে তাঁর অনুষ্ঠানে এমন কিছু ঘটলে নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা নিতে হবে।

এর কিছু দিনের মধ্যেই তাঁর সহকারীর বাড়ির সামনে গুলি চলার ঘটনা ঘটে, যা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার দায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছে এক গ্যাং। তারা দাবি করেছে, দিলজিতকে আগেও সতর্ক করা হয়েছিল এবং ভবিষ্যতে দাবিপূরণ না হলে আরও পরিণতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনার পরেই রাজনৈতিক প্রতিক্রিয়া দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তিনি ইঙ্গিত করেন, এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, দিলজিতকে রাজনীতিতে আনার জন্য কিছু রাজনৈতিক মহল—বিশেষ করে বিজেপি—চাপ দিচ্ছে বলে তিনি শুনেছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কোনও শিল্পীকে এভাবে রাজনৈতিক মঞ্চে টেনে আনা বা চাপ দেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, দিলজিৎ নিজেই একাধিকবার স্পষ্ট করেছেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে আগ্রহী নন, ফলে এ ধরনের প্রচেষ্টা অযথা বিতর্ক তৈরি করছে।

এই ঘটনার পর পাঞ্জাবের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে—এটি কি শুধুই নিরাপত্তা সংক্রান্ত ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক চাপ ও সংঘাত?

তবে সব মিলিয়ে এখনো পরিস্থিতি বেশ সংবেদনশীল। দিলজিতের টিম বা পুলিশের তরফে পূর্ণাঙ্গ তদন্তের ফল এখনও প্রকাশ্যে আসেনি।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *