বেন স্টোকস

লর্ডসে জয়ের আনন্দের পরই নতুন বিতর্ক! পানশালায় হাতাহাতির অভিযোগে চাপে বেন স্টোকস

পানশালায় হাতাহাতির অভিযোগে চাপে বেন স্টোকস! মাঠে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিয়েছেন। কিন্তু সেই সাফল্যের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। অভিযোগ, লর্ডসে নিউজিল্যান্ডের…

June 9, 2026
0 min read

পানশালায় হাতাহাতির অভিযোগে চাপে বেন স্টোকস!

মাঠে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিয়েছেন। কিন্তু সেই সাফল্যের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। অভিযোগ, লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর গভীর রাতে এক পানশালায় গিয়ে সতীর্থ গাস অ্যাটকিনসনকে সঙ্গে নিয়ে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ঘটনাটি এখন তদন্ত করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্টোকসের ক্ষেত্রে এমন অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৭ সালেও এক পানশালায় মারামারির ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন তিনি। অতীতে ইংল্যান্ডের আরও কয়েক জন ক্রিকেটার, যেমন হ্যারি ব্রুক ও বেন ডাকেটও রাতের জীবন ঘিরে বিতর্কে জড়িয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পানশালায় যাওয়া নিয়ে কড়া নিয়ম চালু করেছিল ইসিবি। অভিযোগ, সেই নিয়মই ভেঙেছেন স্টোকস ও অ্যাটকিনসন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণাও আপাতত স্থগিত রাখা হয়েছে। বোর্ডের দাবি, সমস্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, স্টোকস ও অ্যাটকিনসন ভোররাত পর্যন্ত ওই পানশালায় ছিলেন। সেখানেই এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ঘটনার সময় ওই রাগবি খেলোয়াড় অ্যাটকিনসনকে লক্ষ্য করে ঘুষি মারতে গেলে তা গিয়ে লাগে স্টোকসদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর মুখে। গুরুতর আঘাত পাওয়ায় তাঁর মুখে সেলাইও করতে হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এখন প্রশ্ন, শাস্তি কী হতে পারে? নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে স্টোকস ও অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হতে পারে। তবে এখানেই তৈরি হয়েছে বোর্ডের দ্বিধা। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পর্যায়ে ইংল্যান্ডের জন্য স্টোকসের নেতৃত্ব এবং অ্যাটকিনসনের বোলিং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক দিকে শৃঙ্খলা রক্ষা ও কঠোর বার্তা দেওয়ার প্রয়োজন, অন্য দিকে দলের স্বার্থ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজতেই এখন ব্যস্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেটবিশ্বও নজর রাখছে, কারণ স্টোকসের মতো একজন তারকা অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু ব্যক্তিগত নয়, দলের ভাবমূর্তির সঙ্গেও জড়িয়ে রয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে না। তবে লর্ডসে জয়ের উচ্ছ্বাস যে খুব দ্রুত বিতর্কের ছায়ায় ঢেকে গিয়েছে, তা বলাই যায়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *