মেসি-এমবাপে-নেমার নন, বিশ্বকাপ জিতবে এই দেশ! বড় ভবিষ্যদ্বাণী জ়্লাটান ইব্রাহিমোভিচের

মেসি-এমবাপে-নেমার নন! বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি। তার আগেই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে ফেললেন সুইডেনের প্রাক্তন তারকা জ়্লাটান ইব্রাহিমোভিচ। তাঁর মতে, এ বার লিয়োনেল মেসির আর্জেন্টিনা, কিলিয়ান এমবাপের ফ্রান্স বা…

June 21, 2026
1 min read

মেসি-এমবাপে-নেমার নন!

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি। তার আগেই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে ফেললেন সুইডেনের প্রাক্তন তারকা জ়্লাটান ইব্রাহিমোভিচ। তাঁর মতে, এ বার লিয়োনেল মেসির আর্জেন্টিনা, কিলিয়ান এমবাপের ফ্রান্স বা নেমারের ব্রাজ়িল নয়, বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার আমেরিকা।

আয়োজক দেশ আমেরিকার পারফরম্যান্সে মুগ্ধ ইব্রাহিমোভিচ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে আমেরিকা। তাদের খেলা, ঘরের মাঠের সুবিধা এবং সমর্থকদের উন্মাদনাই ইব্রাহিমোভিচকে আশাবাদী করেছে।

ফক্স স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যাঁরা আগে বিশ্বাস করেননি, তাঁদের বলব এখন বিশ্বাস করা শুরু করুন। গোটা দেশ আমেরিকার পাশে রয়েছে। ওরা নিজেদের মাঠে খেলছে, পরিবেশ ও আবহাওয়ার সুবিধা পাচ্ছে। ওদের খেলা দেখে আমার খুব ভাল লাগছে। এই বিশ্বকাপে আমেরিকাকে হারানো কঠিন হবে। আমার মনে হয়, ওরা বিশ্বকাপও জিততে পারে।”

বিশ্বকাপে এর মধ্যেই মেসি, এমবাপে-সহ একাধিক তারকা ফুটবলার নিজেদের ছন্দে রয়েছেন। তবে ইব্রাহিমোভিচ অতীতের সাফল্যকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, বর্তমান ফর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “বিশ্বকাপে আগে কী হয়েছে, তার কোনও গুরুত্ব নেই। এখন কী হচ্ছে সেটাই আসল। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেরিকাই ফেভারিট। ওরা দুর্দান্ত ফুটবল খেলছে।”

তবে ইব্রাহিমোভিচের এই আত্মবিশ্বাসের পাশাপাশি বাস্তব ছবিও কিছুটা আলাদা। বিশ্বকাপে এর আগে কখনও পর পর দু’টি ম্যাচ জেতেনি আমেরিকা। চলতি প্রতিযোগিতায় তাদের দুই জয়েই প্রতিপক্ষের আত্মঘাতী গোল বড় ভূমিকা নিয়েছে। এখনও পর্যন্ত তারা প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলেছে। বড় শক্তির বিরুদ্ধে তাদের আসল পরীক্ষা হবে নকআউট পর্বে।

তবুও ঘরের মাঠে খেলা, দর্শকদের সমর্থন এবং দলের সাম্প্রতিক ফর্মের কারণে আমেরিকাকে নিয়ে আগ্রহ বাড়ছে ফুটবল মহলে। জ়্লাটানের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হয়, তার উত্তর মিলবে বিশ্বকাপের শেষ লগ্নে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *