‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্যের জেরে রাহুলকে নিশানা বিজেপির

‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অসত্য…

October 10, 2026
1 min read

‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে!

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করার অভিযোগ তুলে তাঁকে ‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’ বলে কটাক্ষ করেছে বিজেপি।

শনিবার বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে সত্যকে বিকৃত করছেন রাহুল। তাঁর দাবি, এর আগেও সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বক্তব্য নিজের সুবিধামতো ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতা। এ বার রাষ্ট্রপতিকেও রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, জ্ঞানেশ কুমারের একাধিক কাজ বেআইনি ও স্বেচ্ছাচারী। ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগও তুলেছে বিরোধীরা।

প্রতিনিধিদলে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, আরজেডি নেতা তেজস্বী যাদব-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরে রাহুল দাবি করেন, তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন দ্রৌপদী মুর্মু। ভোটচুরির অভিযোগ তিনি খণ্ডন করেননি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা। রাহুলের বক্তব্য, অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ জমা দিতে হবে বিরোধীদের। সেই সূত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কিন্তু রাহুলের এই বক্তব্যকেই ঘিরে আপত্তি তুলেছে বিজেপি। সুধাংশুর অভিযোগ, রাষ্ট্রপতি বিরোধীদের দাবি মেনে নিয়েছেন—এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, গত কয়েক দিন ধরে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছেন।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে এবং সেই আলোচনার তাৎপর্য কী, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা রাজনৈতিক সংঘাতের মধ্যেই নতুন করে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *