মহিলাদের বিশ্বকাপে ইতিহাস!
আগামী ১২ জুন থেকে ICC Women’s T20 World Cup শুরু হতে চলেছে ইংল্যান্ডে। আর সেই বিশ্বকাপকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল International Cricket Council। প্রতিযোগিতার সব ক’টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আম্পায়ার ও ম্যাচ রেফারিরা।
আইসিসি জানিয়েছে, মহিলাদের ক্রিকেটে আরও বেশি সংখ্যক মহিলাকে যুক্ত করতেই এই উদ্যোগ। শুধু মাঠে ক্রিকেটার হিসেবেই নয়, ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বেও মহিলাদের উপস্থিতি বাড়ানোই মূল লক্ষ্য।
এ নিয়ে টানা চতুর্থ বার আইসিসি-র কোনও বড় প্রতিযোগিতায় শুধুমাত্র মহিলারাই ম্যাচ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন। এর আগে ২০২৩ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের এক দিনের বিশ্বকাপেও একই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি।
এ বারের বিশ্বকাপে মোট ৩৩টি ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন ১৪ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারি। সেই তালিকায় রয়েছেন চার জন ভারতীয়ও।
ভারতের হয়ে আম্পায়ারের ভূমিকায় থাকছেন—
- Gayathri Venugopalan
- Vrinda Rathi
- Janani N
এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন GS Lakshmi।
বিশেষ ভাবে নজর কেড়েছেন গায়ত্রী বেণুগোপালন। এই প্রথম কোনও বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।
সবচেয়ে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন Claire Polosak। অস্ট্রেলিয়ার এই আম্পায়ার ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে চলেছেন। ইতিমধ্যেই তিনি বিশ্বকাপের ২২টি ম্যাচে দায়িত্ব সামলেছেন। পাশাপাশি Jacqueline Williams এবং Kim Cotton পরিচালনা করেছেন ১৯টি করে ম্যাচ।
মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনই মাঠের বাইরেও তাঁদের দায়িত্ব ও উপস্থিতি যে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে, এই সিদ্ধান্ত তারই বড় উদাহরণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?