নতুন ভূমিকায় ক্রিস গেল!
ক্রিকেট মাঠে ঝড় তোলা ইনিংসের জন্য তিনি পরিচিত। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা যাবে Chris Gayle-কে। ইউরোপে শুরু হতে চলা নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট European T20 League-এ দল কিনে বিনিয়োগকারীর ভূমিকায় নামছেন এই কিংবদন্তি ব্যাটার।
২০২৬ সালের ২৬ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট ছয়টি দল নিয়ে ৩৩ ম্যাচের এই লিগ আয়োজন করা হবে ইউরোপের ছয় শহরে— গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডাম। আর এই লিগেই গ্লাসগো ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার হিসেবে যোগ দিয়েছেন গেল।
এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন বলিউড অভিনেতা Abhishek Bachchan। তাঁর সঙ্গে হাত মিলিয়েই নতুন এই যাত্রা শুরু করেছেন গেল। অভিষেক জানিয়েছেন, গেলের মতো একজন বিশ্বমানের ক্রিকেটারের উপস্থিতি এই লিগকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।
গেল নিজেও এই নতুন ইনিংস নিয়ে বেশ উচ্ছ্বসিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই তাঁর বিশ্বাস, ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগও ভবিষ্যতে বড় মাপের টুর্নামেন্ট হয়ে উঠতে পারে।
শুধু গেল নন, এই লিগে যুক্ত হচ্ছেন আরও বহু তারকা ক্রিকেট ব্যক্তিত্ব। Glenn Maxwell, Steve Waugh-এর মতো নাম ইতিমধ্যেই জড়িয়েছে। পাশাপাশি Rahul Dravid এবং Ravichandran Ashwin-এর মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, ইউরোপে ক্রিকেটের বাজার আরও বড় করার লক্ষ্যেই এই নতুন লিগ। আর সেখানে ক্রিস গেলের মতো একজন আইকনের উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করবে। ব্যাট হাতে নয়, এবার ব্যবসার ময়দানে ‘সিক্সার’ হাঁকাতে নামছেন ‘ইউনিভার্স বস’।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?