বিশ্ববিদ্যালয় নয়, সাফল্যের কারখানা! ২.৫ কোটির প্যাকেজে চাকরি পেয়ে নজির গড়ল এলপিইউ-র ছাত্র

বিশ্ববিদ্যালয় নয়, সাফল্যের কারখানা! শিক্ষা মানেই শুধু সিলেবাস আর পরীক্ষায় সীমাবদ্ধ নয়, সেটি প্রমাণ করে চলেছে ‘লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)। যেখানে শিক্ষার সঙ্গে বাস্তব দক্ষতার মিলনে তৈরি হচ্ছে এমন প্রজন্ম,…

April 23, 2025
1 min read

বিশ্ববিদ্যালয় নয়, সাফল্যের কারখানা!

শিক্ষা মানেই শুধু সিলেবাস আর পরীক্ষায় সীমাবদ্ধ নয়, সেটি প্রমাণ করে চলেছে ‘লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)। যেখানে শিক্ষার সঙ্গে বাস্তব দক্ষতার মিলনে তৈরি হচ্ছে এমন প্রজন্ম, যারা চাকরির দুনিয়ায় একের পর এক রেকর্ড ভাঙছে। ২০২৫ সালে এলপিইউ-র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বিষ্ণু চাকরি পেলেন ২.৫ কোটি টাকার বিশাল প্যাকেজে! যেটি শুধুমাত্র এলপিইউ-র ইতিহাসেই নয়, গোটা দেশের শিক্ষাজগতে এক নজিরবিহীন ঘটনা।

এই প্যাকেজটি আইআইটি, আইআইএম কিংবা এনআইটি’র মতো প্রতিষ্ঠানের ইতিহাসও ছাপিয়ে গিয়েছে। বিষ্ণু এক শীর্ষস্থানীয় রোবোটিক্স ও অটোমেশন সংস্থায় যোগ দিতে চলেছেন। তাঁর এই সাফল্য নতুন করে উজ্জ্বল করে দিল এলপিইউ-র প্লেসমেন্টের রেকর্ড। বিষ্ণুর সঙ্গে সঙ্গে আরও এক ছাত্র, বেতিরেড্ডি নাগা ভামসি রেড্ডি পেয়েছেন ১.০৩ কোটি টাকার চাকরির অফার।

এই বছর এলপিইউ থেকে প্রায় ১,৭০০ ছাত্রছাত্রী পেয়েছেন বহুজাতিক সংস্থার চাকরির অফার। মোট ৭,৩৬১টি অফার এসেছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে। যেখানে রয়েছে ‘পালো আল্টো নেটওয়ার্কস’, ‘নিউটনিক্স’, ‘মাইক্রোসফট’, ‘সিসকো’, ‘পেপাল’ এবং ‘অ্যামাজ়ন’-এর মতো নামী সংস্থাগুলি।

এলপিইউ-এর ছাত্রছাত্রীরা এখন ‘অ্যাকসেনচার’, ‘ক্যাপজেমিনি’ এবং ‘টিসিএস’-এর মতো সংস্থার প্রথম পছন্দ। সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে ‘রোবোটিক্স ও অটোমেশন’, ‘ইসিই’, ‘কম্পিউটার সায়েন্স’ এবং ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এ।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাজ্যসভার সদস্য অশোক কুমার মিত্তল এই সাফল্যের ব্যাখ্যায় বলেন, “এলপিইউ শিক্ষার্থীদের শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং উদ্ভাবন ও নেতৃত্বের জন্য তৈরি করছে। আমাদের ‘এডুরেভিলিউশন’ প্রোগ্রাম উচ্চশিক্ষার সংজ্ঞাই বদলে দিচ্ছে। একাডেমিক পড়াশোনার সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলিয়ে আমরা এমন পদ্ধতিতে শিক্ষা দিচ্ছি, যা ছাত্রদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করে তোলে।”

এলপিইউ-তে ২০২৫ সালের ব্যাচের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রবেশিকা পরীক্ষা ‘এলপিইউনেস্ট ২০২৫’ এবং সাক্ষাৎকারের মাধ্যমে ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হচ্ছে।

এই সাফল্য স্পষ্ট করে দেয়—শুধু নামী প্রতিষ্ঠান নয়, শিক্ষার গুণগত মান ও ছাত্র তৈরির দক্ষতাই আজকের দিনে বেশি গুরুত্বপূর্ণ। এলপিইউ সেই পথেই এগিয়ে চলেছে, ছাত্রদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নির্ভরযোগ্য মঞ্চ হয়ে উঠছে।

ক্যাস্টর অয়েল চুলের জন্য চমৎকার, তবে কীভাবে ব্যবহার করবেন? জানুন ৫ সহজ উপায়

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *