বর্ষায় রোটা ভাইরাসের দাপটে বাড়ছে শিশুদের অসুস্থতা। ডায়রিয়া, বমি, জ্বর এবং ডিহাইড্রেশন এখন ঘরে ঘরে। এই ভাইরাস মল-মুখের মাধ্যমে খেলনা বা খাবারের সংস্পর্শে দ্রুত ছড়ায়।
- শিশুর হাত বারবার পরিষ্কার রাখুন।
- খেলনা ও খাবার জীবাণুমুক্ত রাখুন।
- উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।
ডিহাইড্রেশন থেকে বাঁচতে শিশুকে পর্যাপ্ত ওআরএস (ORS) দিন। অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিন এবং শিশুকে সুরক্ষিত রাখুন।