বয়স কি সত্যিই ৪৪? চুল কেটে ধোনির নতুন রূপ প্রকাশ্যে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে মাহি হলেন ‘ম্যারেজ কাউন্সেলর’

বিয়ের অনুষ্ঠানে গিয়ে মাহি হলেন ‘ম্যারেজ কাউন্সেলর’! জনসমক্ষে খুব একটা দেখা যায় না তাঁকে। ক্রিকেট মাঠ ছেড়ে এখন যেন আরও গোপনীয় জীবন পছন্দ মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএল ছাড়া মিডিয়া বা…

July 30, 2025
1 min read

বিয়ের অনুষ্ঠানে গিয়ে মাহি হলেন ‘ম্যারেজ কাউন্সেলর’!

জনসমক্ষে খুব একটা দেখা যায় না তাঁকে। ক্রিকেট মাঠ ছেড়ে এখন যেন আরও গোপনীয় জীবন পছন্দ মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএল ছাড়া মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন এই প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে এবার তাঁর এক ঝকঝকে নতুন রূপ দেখে তাজ্জব ভক্তরা। অনেকেই প্রশ্ন তুলেছেন— “এই মানুষটার বয়স সত্যিই ৪৪?”

সম্প্রতি ধোনির নতুন ‘হেয়ারস্টাইল’ এবং লুক ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জনপ্রিয় সেলিব্রিটি কেশসজ্জা শিল্পী আলিম হাকিম ধোনির এই ছবি পোস্ট করতেই তা ছড়িয়ে পড়ে বিদ্যুতের গতিতে। কালো টি-শার্ট, হালকা দাড়ি, ছোট করে কাটা চুল আর স্টাইলিশ সানগ্লাস— এমন ধোনিকে দেখে যেন কেউই বিশ্বাস করতে পারছেন না যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে বহু দিন হয়েছে।

ভক্তরা অবাক শুধু তাঁর লুক দেখে নয়, আরও বেশি মুগ্ধ হয়েছেন তাঁর উপস্থিত বুদ্ধি আর রসবোধে। ধোনি সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন, আর সেখানেই তাঁর এক ‘ম্যারেজ স্পিচ’ হয়ে ওঠে ইন্টারনেট সেনসেশন।

নবদম্পতির পাশে দাঁড়িয়ে ধোনি প্রথমেই মজার ছলে পাত্রকে বলেন, “বিয়ে খুব ভাল জিনিস। তুমি খুব তাড়াতাড়ি এটা সেরে ফেলেছো।” এরপর একটু থেমে যোগ করেন, “কেউ কেউ আগুন নিয়ে খেলতে ভালোবাসে। ও তাদেরই একজন।” তাঁর এই মন্তব্যে উপস্থিত সকলেই হেসে লুটোপুটি।

এতেই শেষ নয়। ধোনি নিজের দাম্পত্য অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, “তুমি বিশ্বকাপ জিতেছো কি না সেটা কেউ মনে রাখবে না। বিয়ের পর সব স্বামীর অবস্থা এক।” পাত্রকে উদ্দেশ্য করে আরও বলেন, “যদি ভাবো তোমার স্ত্রী আলাদা হবে, তাহলে ভুল করছো।”

পাত্রীর উদ্দেশ্যেও ছিল ধোনির একান্ত পরামর্শ। হাসতে হাসতে বলেন, “যদি স্বামী রেগে যায়, তখনই কিছু বোলো না। আমরা পুরুষরা পাঁচ মিনিটেই ঠান্ডা হয়ে যাই। কারণ, আমরা নিজেদের সীমাবদ্ধতা জানি।”

এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে মজা করে বলেছেন, ধোনি সহজেই ‘ম্যারেজ কাউন্সেলর’ হয়ে যেতে পারেন। কেউ আবার তাঁর স্ট্যান্ডআপ কমেডিতে নাম লেখানোর পরামর্শ দিয়েছেন!

চুলের স্টাইল হোক বা হাস্যরস— ধোনি প্রমাণ করে দিচ্ছেন, তিনি কেবল মাঠের নেতা ছিলেন না, রীতিমতো মানুষের মনেরও অধিনায়ক। বয়স যেন শুধুই এক সংখ্যা তাঁর কাছে। ৪৪ বছরেও যে এতটা ফিট, স্মার্ট আর প্রাণবন্ত থাকা যায়— তা আবারও প্রমাণ করলেন মাহি।

করিশ্মার কঠিন সময়ে করিনার নীরব শক্তি: কিভাবে দিদিকে পাশে দাঁড়ালেন বেবো?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *