পাকিস্তান ম্যাচের চাপ আলাদা!
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, প্রত্যাশা এবং চাপ। এশিয়া কাপে আগামী ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই বাস্তবতার কথাই তুলে ধরলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক Harmanpreet Kaur হরমনপ্রীত কৌর।
তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলানোর অভিজ্ঞতা থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচকে অন্য কোনও ম্যাচের সঙ্গে তুলনা করা যায় না। কারণ, এই লড়াইয়ে শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, গোটা দেশের নজর থাকে খেলোয়াড়দের উপর। তাই অধিনায়ক হিসেবে ম্যাচের বাড়তি উত্তেজনা মাথায় না নিয়ে পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেন তিনি।
কয়েক মাস আগেই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এ বার এশিয়া কাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ঘিরে আগ্রহ তুঙ্গে। তবে হরমনপ্রীতের বক্তব্য, দলের মূল লক্ষ্য ম্যাচের চাপ বা বাইরের প্রত্যাশায় ডুবে না গিয়ে নিজেদের ক্রিকেটে মন দেওয়া।
এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রতিযোগিতা নিয়েও নিজের লক্ষ্য স্পষ্ট করেছেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, আইসিসি প্রতিযোগিতায় সাধারণত দলগুলি ট্রফি জেতার লক্ষ্য নিয়ে নামে, কিন্তু এশিয়ান গেমসের বিশেষত্ব হল সেখানে দেশের জন্য পদক জয়ের সুযোগ।
তাই হরমনপ্রীতদের সামনে এখন দুই রকম চ্যালেঞ্জ—প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের চাপ সামলানো, তারপর এশিয়ান গেমসে ভারতের জন্য সোনা জয়ের স্বপ্নপূরণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।