নিজস্বী তুলতে এসে আচমকাই অভিনেত্রীর ঠোঁটে চুমু!
তারকার সঙ্গে দেখা হলে ছবি তোলার আবদার করা খুবই স্বাভাবিক। কিন্তু সেই আবদার যদি সীমা ছাড়িয়ে যায়, তখনই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। এমনই এক ঘটনার মুখোমুখি হলেন অভিনেত্রী নিখিতা রাওয়ল। একটি অনুষ্ঠানে এক মহিলা অনুরাগী নিজস্বী তোলার নাম করে অভিনেত্রীর কাছে আসেন। ছবি তোলার পর আচমকাই নিখিতাকে চুমু দিয়ে বসেন তিনি।
শনিবার, ৮ অগস্ট একটি অনুষ্ঠানে ছবিশিকারিদের সামনে পোজ় দিচ্ছিলেন নিখিতা। সেই সময় এক মহিলা অনুরাগী তাঁর কাছে এসে নিজস্বী তোলার অনুরোধ করেন। অনুরাগীর আবদার মেনে তাঁর সঙ্গে ছবি তুলছিলেন অভিনেত্রী। কিন্তু তার পরেই পরিস্থিতি আচমকা বদলে যায়।
প্রথমে ওই মহিলা নিখিতার গালে চুমু খান। তার পর আচমকাই তাঁকে কাছে টেনে সরাসরি ঠোঁটে চুম্বন করেন। এমন ঘটনায় দৃশ্যতই চমকে যান অভিনেত্রী। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, নিখিতা নিজেকে ওই অনুরাগীর কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে ছাড়তে যেন নারাজ ছিলেন ওই মহিলা।
পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও ফের নিখিতার গালে চুমু খান অনুরাগী। শেষ পর্যন্ত সেখান থেকে চলে যান তিনি। পুরো ঘটনাটি অনুষ্ঠানে উপস্থিত ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়ে।
ঘটনার পর কয়েক মুহূর্ত অভিনেত্রীকে বেশ হতভম্ব দেখায়। আচমকা কী ঘটে গেল, যেন সেটিই বুঝে ওঠার চেষ্টা করছিলেন তিনি। তাঁর মুখে অস্বস্তির ছাপও স্পষ্ট ছিল।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। নেটাগরিকদের একাংশ অনুরাগীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়া গেলেও তাঁর ব্যক্তিগত পরিসর বা সম্মতির সীমা অতিক্রম করার অধিকার কারও নেই।
ঘটনাটি ফের মনে করিয়ে দিয়েছে, তারকারা জনসমক্ষে থাকলেও তাঁদের ব্যক্তিগত পরিসর এবং শারীরিক সীমার প্রতি সম্মান দেখানো জরুরি। ছবি তোলা বা সাক্ষাতের মুহূর্তেও সেই সীমারেখা বজায় রাখার প্রয়োজন রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।