নতুন ভূমিকায় কলকাতা ময়দানে ফিরছেন ব্যারেটো, জর্জ টেলিগ্রাফের কোচ হলেন মোহনবাগানের প্রাক্তন তারকা

নতুন ভূমিকায় কলকাতা ময়দানে ফিরছেন ব্যারেটো! কলকাতা ময়দানে আবার ফিরছেন Jose Ramirez Barreto। তবে এ বার আর ফুটবলার হিসেবে নয়, কোচের দায়িত্বে। তমলুক খেলাঘর George Telegraph SC-এর প্রধান কোচ হিসেবে…

May 20, 2026
1 min read

নতুন ভূমিকায় কলকাতা ময়দানে ফিরছেন ব্যারেটো!

কলকাতা ময়দানে আবার ফিরছেন Jose Ramirez Barreto। তবে এ বার আর ফুটবলার হিসেবে নয়, কোচের দায়িত্বে। তমলুক খেলাঘর George Telegraph SC-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলীয় তারকা।

ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ব্যারেটোর। কলকাতা ময়দানে দীর্ঘ দিন খেললেও এই প্রথম তাঁকে কোচের ভূমিকায় দেখা যাবে। তাঁর সহকারী হিসেবে থাকছেন মোহনবাগানের আর এক প্রাক্তন ফুটবলার Suman Dutta। এর আগে বেঙ্গল সুপার লিগে এই জুটি একসঙ্গে কাজ করেছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্যারেটো। তিনি জানিয়েছেন, কলকাতা ময়দান তাঁকে ফুটবলার জীবনে অনেক কিছু দিয়েছে, তাই কোচ হিসেবেও নিজের সেরাটা দিতে চান।

ব্যারেটো বলেন, “তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি খুবই গর্বিত। কলকাতা ময়দান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এবার কোচ হিসেবেও সেই বিশ্বাসের মর্যাদা দিতে চাই।”

ক্লাবের যুগ্মসচিব তথা আইএফএ সচিব Anirban Dutta মনে করছেন, ব্যারেটোর অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে চলেছে। তাঁর কথায়, “ব্যারেটোর ফুটবল দর্শন এবং অভিজ্ঞতা আমাদের দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। আমরা সব সময় নতুন প্রতিভা এবং নতুন ভাবনাকে গুরুত্ব দিই।”

এ ছাড়াও ক্লাবের এক্সিকিউটিভ সচিব Anindya Dutta জানিয়েছেন, আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে ভাল ফল করাই তাঁদের প্রধান লক্ষ্য।

মোহনবাগানের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ব্যারেটো। তাঁর গোল, তাঁর আবেগ এখনও ময়দানের সমর্থকদের মনে গেঁথে রয়েছে। সেই ব্যারেটো এবার ডাগআউটে দাঁড়িয়ে নতুন প্রজন্মের ফুটবলারদের তৈরি করার দায়িত্ব নিলেন। ফলে কলকাতা ময়দানে তাঁর দ্বিতীয় ইনিংস নিয়েও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসাহ।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *